প্রিয় সন্ধ্যাতারা,
এইতো সেদিন
প্রথম সন্ধেয় তোমার আমার দেখা
প্রথম দেখা
সেইতো প্রথম কত্ত হলো কথা|
আজও সন্ধ্যে হয়ে এলো
কত বকুল ফুটেছে গাছটাজুড়ে!
তুমি কী খুঁজবে আমায়?
শোনো বলি তোমায়,
আমি পুকুরের ঐ শেষকোনে
গাছটায় গো,
ফুটেছিলাম যে!
আজ সকালে
মিষ্টি এক হাওয়ার ধাক্কায়
কেমন আর তাল সামলাতে পারলাম না!
সব বন্ধন ছিঁড়ে গেল,
আমি গাছতলাটার সবুজ ঘাস বনটায় আশ্রয় নিলাম|
কিন্তু সেটাতো পথের ধারেই!
কোথা থেকে একলা পথিক
মাড়িয়ে দিয়ে গেল,
আর বুঝি সময় হাতে নেইগো,
শেষ বিকেলে
একটা জোনাকী এসেছিল যে,
তাইতো তার আলোয় আলোয়
কত্ত কথার চিঠি পাঠালাম!
পড়ে নিও গো সন্ধ্যাতারা!
তোমার আমার আরতো দেখা হবেনা
প্রিয় সন্ধ্যাতারা,
এইতো সেদিন
প্রথম সন্ধেয় তোমার আমার দেখা
প্রথম দেখা
সেইতো প্রথম কত্ত হলো কথা|
আজও সন্ধ্যে হয়ে এলো
কত বকুল ফুটেছে গাছটাজুড়ে!
তুমি কী খুঁজবে আমায়?
শোনো বলি তোমায়,
আমি পুকুরের ঐ শেষকোনে
গাছটায় গো,
ফুটেছিলাম যে!
আজ সকালে
মিষ্টি এক হাওয়ার ধাক্কায়
কেমন আর তাল সামলাতে পারলাম না!
সব বন্ধন ছিঁড়ে গেল,
আমি গাছতলাটার সবুজ ঘাস বনটায় আশ্রয় নিলাম|
কিন্তু সেটাতো পথের ধারেই!
কোথা থেকে একলা পথিক
মাড়িয়ে দিয়ে গেল,
আর বুঝি সময় হাতে নেইগো,
শেষ বিকেলে
একটা জোনাকী এসেছিল যে,
তাইতো তার আলোয় আলোয়
কত্ত কথার চিঠি পাঠালাম!
পড়ে নিও গো সন্ধ্যাতারা!
তোমার আমার আরতো দেখা হবেনা!
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ দুপুর ১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




