somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিখা রহমান
কবিতা প্রেমী; একটু এলোমেলো; উড়নচণ্ডী; আর বই ভালবাসি। শব্দ নিয়ে খেলা আমার বড্ড প্রিয়। গল্প-কবিতা-মুক্ত গদ্য সব লিখতেই ভালো লাগে। "কেননা লেখার চেয়ে ভালো ফক্কিকারি কিছু জানা নেই আর।"

তোমাকে দেখলেই ইচ্ছে করে

০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



তোমাকে দেখলেই ইচ্ছে করে
শুরু থেকে আবারও শুরু করি জীবন।
রোদে জলে ভিজে চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা কিশোরী,
তোমার সরল চোখে চোখ পড়লেই
ইচ্ছে করে নতুন করে আবারও শুরু করি জীবন।

ছুটির দিনের অলস ভাতঘুম,
বন্ধুদের সাথে খুনসুটি বাদ দিয়ে পড়ন্ত বিকেলে,
ট্রাফিক সিগন্যালে রিক্সা-গাড়ী-বাইকের লাইন
ঠিক করা তোমাকে দেখলেই
মনে পড়ে যায় একদিন আমিও শিখেছিলাম
ঐকিক নিয়ম, ভূগোল, ইতিহাস।

ঝাপসা মনে পড়ে খুব মুখস্ত করেছিলাম
সেই ট্রান্সলেশন "HONESTY IS THE BEST POLICY."
জীবনের পথে একপা দু'পা করে আপোষ জমাতে জমাতে মস্ত পাহাড়,
নিয়ম ভাংগার নিয়মটাই বড় প্রত্যাহিক, খুব আটপৌরে হয়ে গেছে।
ভুলে গেছি সরলতা, সমীকরণ, বিশ্বাস , ব্যাকরণ, নৈতিকতা..সবকিছু...

তোমার নিষ্পাপ মুখের রেখায়, সরল চোখের প্রত্যয়
হঠাৎ মনে করিয়ে দিলো সেই ভুলে যাওয়া আদর্শলিপি,
পাটিগণিত, জীবনের উপপাদ্য।
ঝকঝকে বিলাসী এই জীবন,
এই অভ্যস্ততার আয়নায় হঠাৎই এক প্রতারকের মুখ।

আপোষের পাহাড় ঠেলার ভার তোমাকে দিয়ে
প্রতারক আমি দু'একটা বিবৃতি প্রসব করি,
সামাজিক মিডিয়াতে কবিতা, স্ট্যাটাসে লাইক-লভ গুণে
আত্মপ্রবঞ্চক আমি তৃপ্তির ঢেকুর তুলে
ভাবি "বাহ!!বদলের চাকায় দু'এক ফোটা তেল তো দিয়েছি।"

রাত বাড়লে শীতাতপনিয়ন্ত্রিত ঘরে
নরম বিছানায় বিদেশী কম্বল মুড়ে নিদ্রামগ্ন আমি।
আর..আর রাত্রির গভীরে চৌরাস্তার মোড়ে
একা একা দাঁড়িয়ে থাকে নীল-সাদা স্কুল ড্রেস পরা সেই কিশোরী।

© শিখা (৩রা আগস্ট, ২০১৮)
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:১৯
৩০টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মানুষগুলো কোথায় গেলো

লিখেছেন অর্ক, ২৩ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৬



স্বাধীনতা পরবর্তী, পচাত্তর পরবর্তী সময়ের ঘটনা। পচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয়েছে। ক্যু হয়েছে দেশে। সামরিক বাহিনীতে সংঘাত। বহু সদস্য হতাহত। জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত... ...বাকিটুকু পড়ুন

ঝাঝা

লিখেছেন রাজীব নুর, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬



বর্তমানে জনসংখ্যার বিচারে 'বিহার' ভারতের তৃতীয় বৃহত্তম রাজ্য।
বিহারের রাজধানী পাটনা। বিহার মূলত দরিদ্র অঞ্চল বলা যেতে পারে। এখানে নালন্দা বিশ্ববিদ্যালয় আছে। অনেক পুরাতন বিশ্ববিদ্যালয়। নালন্দা ছিলো মূলত... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ক্যাশলেস সোসাইটি এর জন্য কি পারফেক্ট?

লিখেছেন নাহল তরকারি, ২৩ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৪০



এটা বাংলা কিউ আর কোড। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাবসায়ীদের বাংলা কিউ আর কোড বাধ্যতামূলক করেছেনভ এটার ভালো দিক ও খারাপ দিক দুইটাই আছে। বাংলাদেশের সিস্টেম, কারিগরি দক্ষতা,... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

×