ব্লগ বলতেই চোখে পড়ে বিশাল বড় বড় কিছু বড় মানুষের বড় শরীরে থাকা বড় মস্তিষ্কপ্রসূত খুব বড় অর্থবহ আমাদের মত বড় নীচ বুদ্ধি সম্পন্ন লোকদের বুঝতে সুবিধা বা অসুবিধা হওয়া কিছু লেখা ।
আমি যেহেতু ছোট মস্তিষ্ক সম্পন্ন লোক তাই এত বড় লেখা সম্ভব না ।তাই লেখিও না ।টুকটাক ফেসবুকে মন খুলে ভাব প্রকাশ করি ।
ইদানিং ফেসবুকে কিছু লোক পাওয়া যাচ্ছে যারা নামের আগে ব্লগার লাগিয়ে ব্লগার অমুক ব্লগার তমুক তকমা নিয়ে ঘুরছে ।
লোকটা আমি বড়ই কৌতুহলী ধরনের আদমী ।
মাঝে মাঝে তাদের প্রোফাইল চেক করি ।
যায়া কিছু কিচু ক্ষেত্রে দেখি ব্লগিং এর ব এর হদিস নাই ।আবার নামের আগে ঠিকই ব্লগার ।
তহন মনে হয় আমারে কেউ মাইরালায় না কেরে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



