মা শুধু একটি নাম নয় ,আরো অনেক কিছু
২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একজোড়া কবুতর ছিল ।পায়ড়া টা মারা গিয়ছে কয়েকদিন হল ।হয়ত শোকে পায়ড়ীটাও খোপ ছেড়ে ঘরের এক কোণে ডিম পেরে তা দিয়েছিল ।বাচ্চা ফুটে উঠেছে যথাসময়ে ।আমার পড়ার টেবিল থেকে বাচ্চা ও মা দুজনকেই দেখা যায় ।লক্ষ করলাম যতক্ষন বাতি জ্বালানো থাকে ততক্ষন মা কবুতর চোখ মেলে থাকে ।মা এর মন তো, মানুষকেও হয়তো বিশ্বাস করতে পারেনা ।একদিন আমি বাতি না নিভিয়েই ঘুমিয়ে পড়লাম ।যখন প্রস্রাব করতে উঠলাম রাত বাজে আড়াইটা ।বাতি তো জ্বালানোই ছিল ,প্রস্রাব করে যখন শুতে যাব তখন চোখ পড়ল কবুতরের উপরে ।দিব্বি চোখ মেলে তার বাচ্চাদের পাহাড়া দিচ্ছিল ।হয়ত ভয়ে ............যদি তার বাচ্চাদের কিছু হয়ে যায় ।
চোখ টা ঝাপসা হয়ে এল ।আমার মাও হয়তো ছোটবেলায় আমাকে এভাবে রক্ষা করেছেন এবং এখনো কর চলেছেন ।
মা...,...,...,...,
আমি যদি কবি হতাম ,পাতার পর পাতা ফুরিয়ে ফেলতাম কবিতা লিখে ... তা শুধু কবিতা লিখে ।যদি উপন্যাসিক হতাম তোমার নামে একগাদা উপন্যাস লিখতাম ।যদি গায়ক হতাম গান গাইতাম তোমার নামে ।
কিন্তু আমি তো কিছুই না ।শুধু তোমার ছেলে ।আমি একটা জিনিসই বলতে পারি চিত্কার করে ।
.
.
.
আমি তোমাকে ভালোবাসি মা !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন