somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জানিনা চিঠি পৌছবে কিনা...

২৮ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অখণ্ড প্রাণ, নী
ভালো থাকতে পারছিস না, ভালো খারাপের মধ্যে থাকা কেমন কেমন জানি তাই না রে ? আরে বোকা মেয়ে তুই ত জানিস রাত আমার খুব পছন্দ, রাতে আমি কিছুটা ঘোরের মধ্যে থাকি কত কিছুই না বলি। ওসব কথায় তুই ভড়কে যাস। হওয়ারই কথা তুই ত আমাকে অনেক ভালোবাসিস, আর আমি তোকে যেটুকু ভালোবাসি লোকে এটাকেই হয়ত অন্ধ ভালোবাসা বলে।তুই ত বলিস আমি তোকে বুঝি না,হয়ত তাই সত্যি। তবে রাতের যে প্রলাপ শুনে তুই মুগ্ধ হস, আবার ভয় কিংবা অভিমানে ফোন রেখে দিস তেমন ভয়ের কিছু নাই।মুদ্রার এ পিঠে আমি আর তুই, অন্য পিঠে তোর বাবা মা আর অপরিচিত কোন হবু বর। অনেক আগেই ডিক্লার করেছি অন্য কাউকে বিয়ে করলে তোকে তোর ওই ছাগল জামাইটাকে ২৪ ঘন্তার মধ্যে মাইনাস করব।তারপর আমার ন্যায় বিচারটা আমিই করব। আসলে এগুলো ঘোরের কথা। তোর জুটি কি আমার মত নাদান - সাদান কেউ হবে, হয় আমেরিকা, অস্ট্রেলিয়া বা কানাডা ফেরত কেউ বা কোন হেডম ওয়ালা বাপের ছেলে। আর রাতের ঘোরটা কেটে গেলে দিনে বেলা আমি হই অতি সাধারন মানুষ।তোর দেয়া ওই মানিব্যাগে নোটিশ লাগানো "আমি দরিদ্র, ঋনী, অসচ্ছল ও অভাবি"।আমি ওই ধন কুবেরদের মারা দুরের কথা একটা লোমও ছিঁড়তে পারবোনা। একসময় তুই অভ্যস্ত হয়ে যাবি,খানিক দিন পর ওই পক্ষের সব কিছুকে আমার আমার করতে শিখে যাবি।দু একটা বাচ্চার মা হবি,"দোয়া করি তোর প্রথম একটা মেয়ে হোক"। ধীরে ধীরে সময়ের চাহিদার প্রেম, ভালোলাগা স্মৃতি সব ভুলতে শুরু করবি। এক সময় নামটা মনে থাকবে ঠিক হয়ত চেহারাটাও বাকী সসব ভুলে যাবি। পুরো সংসারী হয়ে যাবি।তুই না অনেক লাকি,দেশে দেশে ঘুরবি তোর টিকির নাগাল আমি কোথায় পাবো? আর পেলেও কিছুই করবনা, কারন আমি তোকে ভালোবাসি।
আর আমি ৯+৬=১৪ ইকোয়েশনে গাজা ধরব।কবিতা লিখব, উপন্যাস লিখব, লেখক বনে যাব।লোকে পড়ুক আর না পড়ুক সব আমি তোকে নিয়েই লিখব।
একটা জীবনই ত তুই বিনে একটু কষ্টই হবে। পৃথিবী আর বাস্তবতার গতিময়তায় জীবন থেমে থাকার কথা না, কিন্তু সত্যটা হচ্ছে খুব অচিরেই থেমে যাবে। কোন ঈদ বা ছুটিতে আসলে হয়ত তোর "ঘুম পাখি" কে আর খুঁজে পাবি না, কখনো না, কোথাও না। তোর জীবনে এটা কোন পরিবর্তন আনুক তা আমি চাই না।আমি ওপারের জীবনে তোর জন্য অপেক্ষা করে থাকবো, তুই আসবি বিড়াল...?
ইতি
তোর অতীত
পুনশচঃ তোর জীবনটাকে সংক্ষিপ্ত করে দিতে চাইনি বলেই ওইদিন ষ্টেশনে এসেও তোকে নিয়ে যেতে পারিনি, লুকিয়ে লুকিয়ে কাপুরুষের মত কাঁদতে কাঁদতে তোর চলে যাওয়া দেখেছিলাম।



















সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৪০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×