আজ আমার বাবার ৩য় মৃত্যু বার্ষিকী, সবাই আশীর্বাদ করবেন। বাবা ছাড়া জীবনের প্রতিটা ধিক কিভাবে এগিয়ে যাবো ভেবে পাচ্ছি না। জীবনের প্রতিটা সময়ে অনেক বুদ্ধিকৌশল প্রয়োজন, তা আমার হারিয়ে গেছেন, যেহেতু আমি বুদ্ধি ও আনন্দহীনতায় আছি। একসময় বাবাকে না দেখে ঘুম আসতো না, একা একা খাওয়াতে বসাই হতো না, বাবার বুদ্ধিছাড়া কোন কাজেই সফল হওয়া যেতো না, আর আজ বাবাকে ছাড়া থাকতে হচ্ছে প্রতিটা মুহূর্তে খেতেই হচ্ছে একা একা, বুদ্ধিহীন অবস্থায় চলতে হচ্ছে এই অচেনা জীবন শহরতলীতে। কেন শুধু আমার জীবনেই এই অঘটন হল, কেন বাবাকে হারালাম এই বাল্যজীবনে। ভেবেছিলাম মানুষের মৃত্যু এরকম শান্তভাবে হয় না, কিন্তু নিজের হাতে ঝরিয়ে ধরলাম বাবাকে সকাল ৭-১৫মিনিটে। তারপর ও শুনতে হলো বিদায়ী কিছু কথা, বুকের ভিতর শুনতে পেলাম গরগরে উলুধ্বনি যে কিনা মৃতকল্পের শেষ চিঠি।
নিজের চোখের সামনে এই প্রথম মৃত্যু আমার বাবার এর চেয়ে আর কষ্টভোগ বলতে কিছু নেই। কখনও এত সকালে ঘুম ভাঙেনি আমার, সেদিন কেন উঠলাম আমি, হয়তো শেষ বিদায় শুনবার জন্য। কিন্তু সময় পেলাম মাত্র ২মিনিট এর মতো কথা বলার। বাবা সবসময় তুমি আছো আমার এই হৃদয়ে থাকবে ও সারাজীবন যতদিন বেছে থাকবো আমি।

সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৫ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




