ভেবেছিলাম, আবু সাঈদের বুক পেতে গুলি খাওয়ার যে লাইভ ভিডিওটি জুলাই বিপ্লবকে সফল করেছিল, সেটা নিয়ে বিএনপি যে মোনাফেকী করছে, তা নিয়ে কিচ্ছু বলব না । কিন্তু মহামান্য রাষ্ট্রপতি যখন বললেন,” হাত জোড় করে ক্ষমা চেয়েছেন । সংশ্লিষ্ট মন্ত্রী বলেছেন, ভুল হয়ে গেছে “ । তখন আর স্থির থাকতে পারলামনা ।
বলতেই হচ্ছে “ নাটক কম করেন পিও” ।
মানুষকে এত বেকুব ভাবছেন কি করে ?
এটা কি ২০০৬ সাল জনাব ? এটা ২০২৬ । প্রত্যেক নাগরিকের হাতে আপনাদের ৫ মাসের মোনাফেকীর সকল ডকুমেন্ট্রী রয়েছে, এটা কি করে ভুলে যেতে বলছেন এ প্রজন্মকে ?
আপনারা জুলাই বিপ্লব নিয়ে যে প্রতারণা করছেন, সেটাতো প্রকাশ্যেই সংসদে দাঁড়িয়ে বলেছেন, “ জাতীয় ঐক্যমত্য কমিশনে যা করেছিলাম, সেটা ছিল অভিনয় । কেননা তখন নির্বাচন যাতে হয়, সে জন্য স্বাক্ষর করেছিলাম । কিন্তু এখন আমরা নিরংকুশ । আমরা সেটা মানতে বাধ্য নই । মানে ৭০% জনগনের রায়কে এক কথায় ছুঁড়ে ফেলে গাদ্দারীর সূচনা করেছেন । কি ভাবছেন ? আপনাদের সেই স্বীকারোক্তি কি দলিল হিসেবে মানুষের হাতে হাতে নেই ?
প্রকাশ্যে সাংবাদিকদের ক্যামেরার সামনে রিজওয়ানার সেই আওয়ামী বয়ানের ভাষায় বলা কথাগুলো কি মানুষ সেইভ করে রাখে নি ? ” আমরা জংগীবাদী গোষ্ঠীকে ক্ষমতায় আসতে দেই নি । ঠেকিয়ে দিয়েছি” ।
এই তথাকথিত জংগীবাদী নাটক কি জেন জি ৫ই আগষ্ট ফ্লপ করে দেয়নাই ? এটা কি দুনিয়ার কেউ এখন খায় ? ভারত কি ২ বছর কম চেষ্টা করেছে ? সেই নাটক কি কাউকে গেলাতে পেরেছে ?
এই যে আওয়ামী-ভারতীয় রাজনীতি আপনারা জিয়াউর রহমানের দলের ভেতরে প্রবেশ করিয়েছেন, এটাকে কি মনে করেন আপনারা ? জনগণ কিচ্ছু বোঝে না ? একজন চায়ের দোকানদার, একজন রিক্সাওয়ালাও আপনাদেরকে এমনভাবে চিনে ফেলেছে যে, তারাও বলেন, “নাটক কম করেন পিও । “
জানিনা বিএনপির এই মোনাফেকীর পরিণতি কিভাবে তাদেরকে বরণ করে নিতে হবে । হাসিনার চেয়েও বড় ফ্যাসিস্ট হতে পারবেন ?
আবারও বলি , “নাটক কম করেন পিও, এটা ২০০৬ সাল নয় । এটা ২০২৬ । ২০ বছর আগের রাজনীতি করে টিকে থাকবেন ? এত সোজা ?
শুধরাতে পারলে মংগল । না হলে বিএনপিরও ক্ষতি । দেশেরও ক্ষতি অনিবার্য ! আর ওরা বার বার এই ক্ষতি করে দেশটাকে ফ্যাসিস্ট আওয়ামীদের হাতে তুলে দিয়ে কাপুরুষের মত গর্তে প্রবেশ করে মাসোহারা খায় আওয়ামীদের কাছ থেকে । আবারও সেই দিকে যাবে ?
বার বার নেড়ে কি বেল তলায় যায় ? ১৯৭৫ এর ভুল ২০২৪ এর ৮ই আগষ্ট করলেও সম্ভবতঃ এই ভুল আর করবে না এই জাতি ।
অতএব নাটক ফাটক কম করেন পিও ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



