somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংখ্যালঘুর ছড়........

০৪ ঠা মার্চ, ২০১৩ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংখ্যালঘুর ছড়া
লুৎফর রহমান রিটন

(নোয়াখালীতে জামায়াত-শিবিরের তান্ডবে ৭৬টি হিন্দু পরিবারের নিঃস্ব হবার সচিত্র সংবাদ দেখার পর)

এক.
হিন্দু তুমি? তোমার নিবাস গুঁড়িয়ে দেবো
সুযোগ পেলেই তোমার বাড়ি পুড়িয়ে দেবো।
তুমি হচ্ছো সংখ্যা লঘু, বুঝলে কী না?
রক্তে দু’হাত ক্যাম্নে রাঙাই তোমায় বিনা!

তুমি হচ্ছো রাজনীতিতে দাবার গুটি
ক্ষুদ্র মৎস্য, ক্ষমতাহীন, চুনোপুটি।
অমর্যাদা করবো তোমায় পদে পদে
যতোই কাঁদো অরক্ষিত জনপদে—
রক্ষা তোমায় করবে না কেউ, পালাও তুমি
হিন্দু তুমি, এ নয় তোমার জন্মভূমি!

জন্ম নিলেই হয় না স্বদেশ, বুঝলে দাদা?
ভোট-বাজারে তোমরা গরু তোমরা গাধা।
জন্ম নিলেই হয় না স্বদেশ, বুঝলে দিদি?
তোমার ভোটেই জেতে আমার প্রতিনিধি।

আমার দলেও হিন্দু আছে দু’তিনখানা
আচরণে ওরা সবাই শুকরছানা।
হিন্দু মেরে সাফ করে দেই তবুও ওরা
দেখতে পায় না। চোক্ষে ওদের ঠুলি পোরা।
প্রতিবাদ তো দূরের কথা কয় না কিছু
উচ্ছিষ্ট কুড়িয়ে নিতে আমার পিছু—
ভৃত্য হয়ে নিত্য ঘোরে দিবস-রাতি!
(এই ঘটনায় লজ্জিত হয় মানব জাতি?)

দুই.
সংখ্যালঘু নির্যাতনের এ কোন্‌ ধারা?
যখন-তখন ছাই হয়ে যায় হিন্দুপাড়া!
যখন-তখন ধর্ষিতা হয় হিন্দু নারী!
ধর্মান্ধ পুড়িয়ে দেয় হিন্দু বাড়ি!

হিন্দু আমি, তোমার তাতে কী আসে যায়?
আমারও কী নেই অধিকার অই পতাকায়?
এ দেশ তোমার একার তো নয়! আমারও তো!
জড়িয়ে আছি জন্মাবধি ওতপ্রোত!
একাত্তরের তিরিশ লাখে আমারও খুন—
আমার দেহ জ্বালিয়েছিল দ্রোহের আগুন
মুক্তিযুদ্ধে আমার দাদা আমার দিদি
মা পিসিমা শহিদদেরই প্রতিনিধি...

ওহে মানুষ রহম করো, রহম করো
জননী এই জন্মভূমি কাঁদছে বড়ো...

ঢাকা ০৪ মার্চ ২০১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×