ফারিস ওদেহ।
নামটি হয়তো আপনার কাছে মোটেও পরিচিত না। তবে ছবিটি দেখলে আপনার শরীরে সমস্ত লোম দাড়িয়ে যাচ্ছে না ? তখন একটি ইসরাইলী ট্যাংক গাজা স্ট্রিপ অতিক্রম করছিলো। ফারিস ওদেহ একটি পাথর তুলে নিল এবং ইসরাইলী ট্যাংকের দিকে ছুড়ে মারলো পাথরটি। পাথরের সাথে ছিল ঘৃনা, ক্ষোভ, বেদনা এবং একটি স্বাধীন রাষ্ট্রের দাবী।
ছবিটি তোলা হয় অক্টোবর ২৯, ২০০০ সালে প্রেসের এক ফটো জার্নালিস্ট কর্তৃক। এর ১০ দিন পর ফারিস আবার একই ভাবে ছুড়ে মারে পাথর 'কারনি' নামক একটি জায়গায় ইসরাই্লী ট্যাংক লক্ষ্য করে। তবে এবার ইসরাইলী ট্রুপস আর আগের ভুল করেনি। ইসরাইলী সৈন্যরা তার ঘাড়ে গুলি করে নভেম্বর ৯, ২০০০ সালে। এর পর ফারিস ওদেহ ফিলিস্তিনী স্বাধীনতাকামী মানুষের কাছে একজন বীরের মর্যাদা পায়। আন্তর্জাতিক প্রেস তার নাম দেয়, "ট্যাংক বয়"...
শুনবেন তার গল্প ?
সাধারন ঘরের ছেলে ফারিস ওদেহ. শৈশব থেকেই সে ছিল সাহসী এবং তার মার মুখে শোনা যায় তার বিস্তারিত। সে একবার ৪ তালা ভবন থেকে লাফ দিয়েছিল। ২০০০ সালে বৃহত্তম বিক্ষোভ এর সময় সে স্কুলে পালাতো। চলে যেত ইসরাইলী ট্যাংকের সামনে আর পাথর ছুড়তো তাদের দিকে।
এটা মোটেও পছন্দ করতো না ফারেসের বাবা. এমন কি মারধর এবং ঘরে আটকে রাখতেও হয়েছিল ফারেস কে। কিন্তু দূরন্ত ফারেস জানালা টপকে চলে যেত রাস্তায়।
তার মা দ্যা ওয়াশিংটন পোষ্ট কে জানায়, ফারেস বিখ্যাত হবার জন্য এগুলো করেনি এমনকি ক্যামেরা দেখলে সে দৌড়ে চলে যেত। কারন টিভিতে যদি তাকে দেখে তার বাবা, তাহলে হয় তো তাকে আবার মার খেতে হবে।
একসময় মেনেই নিয়েছিল মা। ছেলে কে বলেছিল, তুমি পাথর ছুড়তে চাও? ঠিক আছে, কিন্তু তুমি কিছুর আড়াল থেকে চুড়বে এবং তোমার বাবা যেন এটা না জানে.
ফারেস ওদেহ বলেছিল , "আমি কোন কিছুর ভয়ে ভীত নই"
কিন্তু কোন কিছুর আড়াল থেকে নয়, সম্মুখ ট্যাংকের সামনেই পাথর মারতে গিয়ে গুলিবিদ্ধ হয় ফারেস ওদেহ। ১ ঘন্টা পড়েছিল ফিলিস্তীনি মাটি তে তার লাশ। জন্মদিনের মাত্র ১৩ দিন আগে মারা যায় ফারিস। শহীদের মর্যাদা পেয়েছিল ফারিস ওদেহ।
আমি জানি আমি কখনও ফারিস ওদেহ হতে পারবো না। হয়তোবা সম্ভবও না। কিন্তু আমার দেশ, আমার মার সার্বভৌমত্বের উপর যদি কোন হায়েনাদের চোখ পড়ে, তাদের চোখ তুলে নেয়ার জন্য নিজের জীবন দিব অকুণ্ঠ চিত্তে। কথা দিলাম।
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।