somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাঁসীর রায় কার্যকর হওয়ার তিন দিন আগে ১৮ জুলাই ১৯৭৬ ইং তারিখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিজ পরিবারের উদ্দেশ্যে লেখা শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম এর শেষ চিঠি। এই চিঠিটা তাঁর পরিবার সংরক্ষণ করেছেন। নীচে চিঠিটা হুবহু তুলে দেয়া হলো।

২৮ শে মে, ২০১৩ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শ্রদ্ধেয় আব্বা, আম্মা, প্রিয় লুৎফা, ভাইজান ও আমার ভাইবোনেরা-

গতকাল বিকালে ট্রাইব্যুনালের রায় দেয়া হল। আমার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে । ভাইজান ও মেজর জলিলের যাবজ্জীবন কারাদণ্ড, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত । আনোয়ার, ইনু, রব ও মেজর জিয়াউদ্দিনের দশ বৎসর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা । সালেহা, রবিউলের ৫ বৎসর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা । অন্যান্যদের বিভিন্ন মেয়াদী কারাদণ্ড দেয়া হয়েছে । ডঃ আখলাক, সাংবাদিক মাহমুদ ও মান্নাসহ তেরো জনকে এ মামলা থেকে খালাস দেয়া হয়েছে । সর্বশেষে ট্রাইব্যুনাল আমার মৃত্যুদণ্ড ঘোষণা করে বেত্রাহত কুকুরের মত তাড়াহুড়া করে বিচার কক্ষ পরিত্যাগ করলো।

হঠাৎ সাংবাদিক মাহমুদ কান্নায় ভেঙ্গে পড়লো । আমি তাঁকে সান্ত্বনা দিতে চাইলে তিনি বললেন- ‘আমার কান্না এ জন্য যে একজন বাঙালি কর্নেল তাহেরের মৃত্যুদণ্ড ঘোষণা করতে পারলো!’ বোন সালেহা হঠাৎ টয়লেট রুমে গিয়ে কাঁদতে শুরু করলো । সালেহাকে ডেকে এনে যখন বললাম- ‘তোমার কাছ থেকে দুর্বলতা কখনোই আশা করি নি ।’ সালেহা বললো- ‘আমি কাঁদি নাই; আমি হাসছি ।’ হাসি কান্নায় এই বোনটি আমার অপূর্ব । জেলখানায় এই বিচারকক্ষে এসে প্রথম তার সঙ্গে আমার দেখা । এই বোনটিকে আমার ভীষণ ভাল লাগে

সমস্ত সাথীদের শুধু একটাই বক্তব্য কেন আমাদেরকেও মৃত্যুদণ্ড দেয়া হলো না । মেজর জিয়াউদ্দিন বসে আমার উদ্দেশ্যে একটি কবিতা লিখলো । জেলখানার এই ক্ষুদ্র কক্ষে হঠাৎ আওয়াজ উঠল, ‘তাহের ভাই লাল সালাম ।’ সমস্ত জেলখানা প্রকম্পিত হয়ে উঠল । জেলখানার উঁচু দেওয়াল এই ধ্বনিকে কি আটকে রাখতে পারবে ? এর প্রতিধ্বনি কী পৌঁছবে ন আমার দেশের মানুষের মনের কোঠায়।

রায় শুনে আমাদের আইনজীবীরা হতবাক হয়ে গেলেন । তারা এসে আমাকে বললেন যদিও এই ট্রাইব্যুনালের বিরুদ্ধে আপিল করা যাবে না তবুও তারা সুপ্রিম কোর্টে রিট করবেন । কারণ বেআইনিভাবে এই আদালত তার কাজ চালিয়েছে ও রায় দিয়েছে । সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টের কাছে আবেদন করবেন বলে বললেন । আমি তাদেরকে স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম প্রেসিডেন্টের কাছে আবেদন করা চলবে না । এই প্রেসিডেন্টকে আমি প্রেসিডেন্টের আসনে বসিয়েছি, এই বিশ্বাসঘাতকের কাছে আমি প্রাণ ভিক্ষা চাইতে পারিনা।

সবাই আমার কাছ থেকে কয়েকটি কথা শুনতে চাইলো । এর মধ্যে জেল কর্তৃপক্ষ আমাদেরকে সরিয়ে নেয়ার জন্য উদগ্রীব হয়ে উঠলো । বললাম, আমি যখন একা থাকি তখন ভয়, লোভ-লালসা দূরে চলে যায় । আমি সাহসী হই, বিপ্লবের সাথী রূপে নিজেকে দেখতে পাই । সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করার এক অপরাজেয় শক্তি আমার মধ্যে কাজ করে । তাই আমাদের একাকীত্বকে বিসর্জন দিয়ে আমরা সবার মাঝে প্রকাশিত হতে চাই । সে জন্যই আমাদের সংগ্রাম।

সবাই একে একে বিদায় নিয়ে যাচ্ছে । অশ্রুসজল চোখ । বেশ কিছু দিন সবাই একত্রে কাটিয়েছে । আবার কবে দেখা হবে । সালেহা আমার সঙ্গে যাবে । ভাইজান ও আনোয়ারকে চিত্তচাঞ্চল্য স্পর্শ করতে পারেনি । কিন্তু তাদেরকে তো আমি জানি । আমাকে সাহস যোগাবার জন্য তাদের অভিনয়; বেলালের চোখ ছলছল করছে । কান্নায় ভেঙ্গে পড়তে চায় । জলিল, রব, জিয়া, আমাকে দৃঢ় আলিঙ্গনে আবদ্ধ করলো । এই আলিঙ্গনে আমরা গোটা জাতির সঙ্গে আবদ্ধ । কেউ তা ভাঙ্গতে পারবে না।

সবাই চলে গেলো । আমি আর সালেহা বের হয়ে এলাম । সালেহা চলে যাচ্ছে সেলের দিকে । বিভিন্ন সেলে আবদ্ধ কয়েদি অ রাজবন্দীরা অধীর আগ্রহে তাকিয়ে আছে বন্ধ সেলের দরজা জানালা দিয়ে । মতিন সাহেব, টিপু বিশ্বাস ও অন্যান্যরা দেখালো আমাকে বিজয় চিহ্ন । এই বিচার বিপ্লবীদেরকে তাদের অগোচরে ঐক্যবদ্ধ করলো।

ফাঁসীর আসামীদের নির্ধারিত জায়গা ৮ নম্বর সেলে আমাকে নিয়ে আসা হলো । পাশের তিনটি সেলে আরো তিন জন ফাঁসীর আসামী। ছোট্ট সেলটি ভালোই, বেশ পরিষ্কার । মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে যখন জীবনের দিকে তাকাই তাতে লজ্জার কিছুই নেই । আমার জীবনের নানা ঘটনা আমাকে আমার জাতির ও জনগণের সাথে দৃঢ় বন্ধনে আবদ্ধ করেছে । এর চাইতে বড় সুখ, বড় আনন্দ আর কী হতে পারে?

নীতু, যীশু ও মিশুর কথা- সবার কথা মনে পড়ে । তাদের জন্য অর্থ-সম্পদ কিছুই আমি রেখে যাইনি । কিন্তু আমার গোটা জাতি রয়েছে তাদের জন্য আমরা দেখেছি শত সহস্র উলঙ্গ মায়া-মমতা-ভালোবাসা বঞ্চিত শিশু । তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় আমরা গড়তে চেয়েছি।

বাঙালী জাতির উদ্ভাসিত নুন সূর্য ওঠার আর কত দেরী! না, আর দেরী নেই, সূর্য উঠল বলে ।

এদেশ সৃষ্টির জন্য আমি রক্ত দিয়েছি । আর সেই সূর্যের জন্য আমি প্রাণ দেব যা আমার জনগণকে আলোকিত করবে, উজ্জীবিত করবে- এর চাইতে বড় পুরস্কার আমার জন্য আর কী হতে পারে । আমাকে কেউ হত্যা করতে পারে না । আমি আমার সমগ্র জাতির মধ্যে প্রকাশিত । আমাকে হত্যা করতে হলে সমগ্র জাতিকে হত্যা করতে হবে । কোন শক্তি তা করতে পারে? কেউ পারবে না।

আজকের পত্রিকা এলো । আমার মৃত্যুদণ্ড অ অন্যান্যদের মেয়াদী কারাদণ্ডের খবর ছাপা হয়েছে প্রথম পাতায় । মামলায় যা বিবরণ প্রকাশ করা হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা । রাজসাক্ষীদের জবানবন্দিতে প্রকাশ পেয়েছে আমার নেতৃত্বেই ৭ নভেম্বর সিপাহি বিপ্লব ঘটে । আমার নির্দেশেই জিয়াউর রহমানকে মুক্ত করা হয়, আমার প্রস্তাবেই বর্তমান সরকার গঠিত হয় । সমগ্র মামলায় কাদেরিয়া বাহিনীর কোন উল্লেখই ছিল না । এডভোকেট আতাউর রহমান খান, জুলমত আলী ও অন্যান্য যাঁরা উপস্থিত ছিলেন তাঁরা যেন এই মিথ্যা প্রচারের প্রতিবাদ করেন ও সমগ্র মামলাটির সত্য বিবরণ প্রকাশের ব্যবস্থা করেন । আমি মৃত্যুকে ভয় পাই না । কিন্তু বিশ্বাসঘাতক চক্রান্তকারী জিয়া ও তার সাঙ্গপাঙ্গরা আমাকে জনগণের সামনে হেয় করার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছে । দায়িত্ব পালনে তাঁরা ব্যর্থ হলে ইতিহাস তাদেরকেও ক্ষমা করবে না।

তোমরা আমার অনেক শ্রদ্ধা, ভালবাসা, আদর নিও । বিচার ঘরে বসে জিয়া অনেক অনেক কবিতা লিখেছে, তারই একটির অংশ-

জন্মেছি, সারা দেশটা কাঁপিয়ে তুলতে
কাঁপিয়ে দিলাম ।
জন্মেছি, তোদের শোষণের হাত দুটো ভাঙ্গব বলে
ভেঙ্গে দিলাম ।
জন্মেছি, মৃত্যুকে পরাজিত করব বলে
করেই গেলাম ।
জন্ম আর মৃত্যু দুটি বিশাল পাথর
রেখে গেলাম ।
পাথরের নিচে শোষক আর শাসকের কবর দিলাম ।
পৃথিবী-অবশেষে এবারের মত বিদায় নিলাম ।

তোমাদের তাহের
ঢাকা সেন্ট্রাল জেল
১৮ জুলাই ১৯৭৬ ­­­­­­­­­­­­­।

Courtesy :
Colonel Taher's Web Site
http://www.col-taher.com
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×