প্রথম লোহার খনি :-
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বাংলাদেশে এই প্রথম লোহার খনির সন্ধান পাওয়া গেল দিনাজপুরের হাকিমপুরে। ১৫শ’ থেকে ২ হাজার ফুট গভীরতায় ম্যাগনেটিক মিনারেল, হেমাটাইট, ম্যাগনেটাইট ও লিমোনাইট পাওয়া গেছে যা এক থেকে ৩ ফুট পুরুত্বে ৪ স্তরে বিন্যস্ত। সঙ্গে খুব কম গভীরতায় রয়েছে চুনা পাথরও। বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তরের একটি দল পরিদর্শনে এসে খনির বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, আবিষকৃত এই লোহায় ১০ থেকে ২০ ভাগ ম্যাগনেট রয়েছে, যার গুণগতমান হেমাটাইট জাতীয় লোহার চেয়ে উন্নত। বড়পুকুরিয়ার কয়লা, মধ্যপাড়ার কঠিন শিলা খনির পর, এবার খনিসমৃদ্ধ জেলা দিনাজপুরের হাকিমপুরে সন্ধান মিলেছে উন্নতমানের লোহা খনির। হিলি থেকে ৭ কিলোমিটার পূর্বে মশিদপুর গ্রামে কূপ খনন করে এর সন্ধান পাওয়া যায়। ভূ-তাত্ত্বিক জরিপ কর্মকর্তাদের ধারণা, কোনো এক সময়ে সমুদ্র থাকায় এখানে আগ্নেয়শিলাও ছিল।খনিজ সম্পদ উন্নয়নে ভূ-বৈজ্ঞানিক কার্যক্রমের আওতায় পরিচালিত হয় এই জরিপ কাজ। আর গেলো ২২শে মার্চ থেকে শুরু হয় খনন। এখানে পাওয়া খনিজ পদার্থ পরীক্ষা-নিরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে।আবিষকৃত এই লোহা যথাসময়ে উত্তোলনের পদক্ষেপ নিলে দেশের অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।