পুরো নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস । জন্ম ৭ই জুন , ১৯৭৪
সালে ,যুক্তরাজ্যে । বাবা মা উভয়েই ছিলেন রাজনীতিবিদ ।
আয়ারল্যান্ডে বেড়ে উঠেন ৪ বছর পর্যন্ত । বাল্যকালেই
বাবার কাছে শিখে ফেলেন নৌকা চালানো ও পর্বতারোহণ ।
৮ বছর বয়সে বাবা তাকে মাউন্ট এভারেষ্টের একটি ফটো দেন
। তখনি তার মনে গেঁথে যায় এভারেষ্ট জয়ের স্বপ্ন ।
কৈশোরে শিখেন স্কাই ডাইভিং এবং মার্শাল আর্ট । স্কুল
লেভেল শেষ করে ঢুকেন সেনাবাহিনীতে । এ সময়
তিনি বিভিন্ন পরিবেশে বেঁচে থাকার কলাকৌশল গুলো রপ্ত
করেন । ১৯৯৬ সালে একটি প্যারাশুট দূর্ঘটনার শিকার
হয়ে হাঁটতে অসমর্থ হয়ে পড়েন এবং সেনাবাহিনী থেকে অবসর
নেন । যখন ভাবা হচ্ছিল তিনি আর হাটতে পারবেন না , তখন
সবাইকে অবাক করে দিয়ে মাত্র ১৩ মাসে হাঁটাচলা শুরু করেন
। এর পাঁচ মাস পর জয় করেন শৈশবের লালিত স্বপ্ন মাউন্ট
এভারেষ্ট কে । মাত্র ২৩ বছর বয়স ছিল তখন তার ।
এটি সর্বপ্রথম এভারেষ্টে সবচেয়ে কম বয়সে উঠার
বিশ্বরেকর্ড । এরপর তার রেকর্ড আরো দুজন ভাঙে ।
এছাড়াও তিনি ভিক্টোরিয়া ফলসের হাজার হাজার ফুট
উপরে কিছু সহযোগীকে নিয়ে একটি প্যারাশুট পার্টি করেন ,
যা কিনা আরেকটি বিশ্বরেকর্ড ! ২০০৪
সালে তাকে লেফটেন্যান্ট কমান্ডার উপাধিতে সম্মানিত
করা হয় । ২০০৫ সালে তিনি এগারজন
সহযোগীকে নিয়ে সাহারা মরুভূমিতে একটি সারভাইভল মিশন
চালান । এটি যুক্তরাষ্ট্রের চ্যানেল ফোরসহ
আরো কয়েকটি চ্যানেলে দেখান হয় । এরপর তিনি চ্যানেল
ফোরের সাথে চুক্তিবদ্ধ হন
এবং তাকে নিয়ে একটি টিভি প্রোগাম বানানো হয় , যা 'বর্ন
সারভাইভর' নামে পরিচিত । এই অনুষ্ঠানটি কানাডা ,
ইন্ডিয়াসহ কয়েকটি দেশে 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'
নামে সুপরিচিত । ২০০৬ থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত
তিনি চ্যানেল ফোর তখা ডিসকভারি চ্যানেলের
সাথে চুক্তিবদ্ধ থাকেন এবং মতের অমিল হওয়াতে চ্যানেল
ফোর এ অনুষ্ঠানটি বানানো বন্ধ করে দেয় ।সারা বিশ্বে 'ম্যান ভার্সেস ওয়াইল্ড' এর দর্শক প্রায় ১.২
বিলিয়ন । ব্যাক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক
এবং 'বেয়ার' নামটি তার স্ত্রীর দেয়া !
তিনি কয়েকটি বই লিখেছেন যার প্রতিটিই বেষ্ট সেলার ।
ছোটদের জন্যও অনেক বই লিখেছেন । বিভিন্ন চ্যারিটি ,
স্কাউট এবং মিডিয়া প্রতিষ্ঠানের সাথে তিনি জড়িত ।
তিনি প্রথম টিভিতে আসেন একটি ডিওডোরান্ট এর
বিজ্ঞাপনের মাধ্যমে । কয়েকটি টিভি সাক্ষাত্কার অনুষ্ঠানেও
তিনি এসেছেন তার মধ্যে অন্যতম
হচ্ছে 'অপেরা উইনফ্রে শো' । তিনি 'ক্ল্যাশ অব
দ্যা টাইটান' ছবিতেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন । কিন্তু
তিনি আগ্রহী ছিলেননা এ ব্যাপারে ।
" আমি বেয়ার গ্রিলস , আমি আপনাদের
দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয় । "
এডভেঞ্চারার ও রোমাঞ্চ প্রিয় যারা আছেন ,
তারা একথা শুনে শিহরিত হন না ,
এমনটা হয়তো পাওয়া যাবেনা !!
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।