somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সহীদুল হক মানিক
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

বিড়ালের শহর

১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তুরস্কের সংস্কৃতি এবং অর্থনীতির কেন্দ্রস্থল ইস্তাম্বুল। প্রাচীনকালে বাইজেন্টিয়াম ও কনস্টান্টিনোপল নামেও পরিচিত ছিল প্রাচীন এই শহরটি। ইস্তাম্বুল হচ্ছে সবচেয়ে জনবহুল ইউরোপীয় শহর এবং বিশ্বের ১৫তম বৃহত্তম শহর। সব পরিচয় ছাপিয়ে

ইস্তাম্বুলের বর্তমান আরেকটি পরিচয় ‘বিড়ালের রাজধানী’ হিসেবে।ইউরোপের জনবহুল এই শহরটির অলিতে গলিতে দেখা মেলে নানা রঙের বিড়াল।
২০১০ সালে
ইস্তাম্বুলকে ইউরোপীয় সংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষনা করা হয়। সংস্কৃতির অংশ হিসেবেই যেন এর আনাচে কানাচে চোখে পড়ে অসংখ্য বিড়াল। অলসতায় গা এলিয়ে বসে থাকা,পর্যটকদের কোলে উঠে আদর নেওয়া অথবা দোকানে খাবারের জন্য ঘোরাফেরা করা বিড়ালের দৃশ্য খুব সাধারণ এই শহরে।
রাস্তায় ঘোরা এসব বিড়ালদের নিয়মিত খাবার দেন এখানে বসবাস করা মানুষেরা। শুধু তারা নন ইস্তাম্বুলে ঘুরতে আসা পর্যটকরাও ভালোবেসে খাবার দিয়ে থাকেন আদুরে এই প্রানীটিকে।

বিড়াল পালনের জন্য আলাদা এপার্টমেন্ট নেওয়ার মতো দৃশ্যের দেখাও পাওয়া যায় এখানে। শুধু তাই নয় এসব বিড়ালের জন্য রয়েছে আলাদা পার্কও।প্রতিদিন পার্কে বেড়াতে আসা মানুষেরা বিড়ালের জন্য নিয়ে আসেন খাবার। রাস্তায় থাকা পশুপাখির জীবন কষ্টের হলেও ইস্তাম্বুলে সেই দৃশ্য একদম ভিন্ন।পার্কে তাদের বসবাসের জন্য দেওয়া রয়েছে কাঠের ছোট বাড়ি। আরামপ্রিয় এই প্রানী বাদে প্রাচীনর শহর ইস্তাম্বুল এখন কল্পনা করা দায়।

ইস্তাম্বুলের মেট্রোপলিটন পুলিশেরও রয়েছে এখানে বেশ বড় ভূমিকা। তারা বিড়ালের পাশাপাশি কুকুরদের জন্যও করেছে টিকার ব্যবস্থা।
এমনকি কিছু বিড়ালের রয়েছে বিশ্বজুড়ে পরিচিতি। তেমনই এক বিড়াল হাগিয়া সোফিয়া মসজিদের ‘গ্লি’ যার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে তোলা ছবি ভাইরাল হয়েছিল। ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট ওবামার তুরস্ক সফরের সময় হাগিয়া সোফিয়া মসজিদে গ্লির গায়ে হাত বুলিয়ে ছবিতে পোজ দেন যে ছবিটি বিশ্বের প্রায় বড় বড় সংবাদ মাধ্যম প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গ্লির ছিল সরব উপস্থিতি। বার্ধক্যজনিত কারণে গ্লি মারা গেলে বিশ্বজুড়ে তার ভক্ত অনুরাগীদের দুঃখ প্রকাশ করতে দেখা গেছে। তাঁর মৃত্যুর খবরে

বিড়ালদের গৃহপালিত পশু হিসেবে রাখার প্রচলন প্রথমে মিশরে শুরু হয় এবং পরবর্তীতে তা পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে বলে জানা যায়। তথ্যমতে ইস্তাবুলে রাজার হালে থাকা এই বিড়াল এসেছে আফ্রিকা থেকে। ইসলাম ধর্মে বিড়ালের প্রতি নমনীয় দৃষ্টিভঙ্গি দেখানো হয়েছে। ইস্তাম্বুলের বেশিরভাগ মানুষ মুসলিম বলে বিড়ালের জন্য বাড়তি আদর যত্নের ব্যবস্থা র‍য়েছে বলে মনে করা হয়।

সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২৪ সকাল ৯:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×