somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রামে কোনো রাস্তা নেই তবুও সুখী তারা

১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এ এক আজব গ্রাম। এ গ্রামে বাড়ি রয়েছে, কিন্তু কোনো রাস্তা নেই। তাহলে কী করে হয় যাতায়াত? সে প্রশ্ন জাগাই তো স্বাভাবিক! সে এক অভিনব উপায় অবলম্বন করে এ গ্রামের বাসিন্দারা স্থান বদল করেন। এই রাস্তাহীন গ্রামকে নিয়ে জানার ও দেখার উৎসাহও কম নয় মানুষের! এই রাস্তাহীন গ্রাম রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডমে। ওভারিজসেল প্রদেশের উত্তর-পশ্চিমে অবস্থিত গ্রামের নামটি গের্দুন। এই গ্রামে রাস্তা নেই। নেই যানবাহনও। যোগযোগ মাধ্যম একমাত্র নৌকা। নৌকায় চড়েই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বা এক বাড়ি থেকে অন্য বাড়িতে যান গ্রামবাসীরা। আজব এক গ্রাম, যেখানে কোনো রাস্তা নেই! নেদারল্যান্ডসের এই গের্দুন গ্রামে প্রায় ২৫০০ পরিবারের বাস। এত পরিবার, এত সংখ্যক বাড়ি, জনপদ থাকা সত্ত্বেও জনপথ গড়ে উঠল না। কিন্তু কেন? কেন রাস্তা নেই এই গ্রামে? রাস্তাহীন গ্রাম দেখতেই বা কেমন, প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরে আসেন এ গ্রাম থেকে। তাঁদের সবার মনে প্রশ্ন! আজব এক গ্রাম, যেখানে কোনো রাস্তা নেই! ছবি সৌ:পিক্সেলস গের্দুন গ্রামে কোনো রাস্তা না থাকায় একমাত্র যোগাযোগ মাধ্যম জলপথ। এখানকার মানুষের মানুষ এক বাড়ি থেকে অন্য বাড়িতে নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায় নেই। তবে গের্দুন গ্রামে রাস্তা না থাকলেও সেতু রয়েছে। প্রায় ১৮০টি সেতু রয়েছে এই গ্রামে।এই রাস্তাহীন গ্রাম দেখতে সবথেকে বেশি ভিড় জমান চিনা পর্যটকরা। প্রতি বছর প্রায় দুই লক্ষ চিনা পর্যটক যান নেদারল্যান্ডসের এই গ্রামে। চিনাদের কাছে বেশ জনপ্রিয় গ্রাম। ধীরে ধীরে অন্য দেশ থেকেও পর্যটকের সংখ্যা বাড়ছে এ গ্রামে। বর্তমানে তা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এই গ্রামকে বলা হয় নেদারল্যান্ডসের ভেনিস! ১২৩০ সালে প্রতিষ্ঠিত হয় এই ম্যাজিক্যাল গ্রাম। কিন্তু কেন এ গ্রামে কোনো রাস্তা নেই? এই গ্রামের বিভিন্ন জায়গায় মাটির নীচে ছোটো বড়ো ফাঁপা অংশ ছিল। গ্রামে মানুষ বসবাস শুরু করার পর সেগুলো খুঁড়ে ফেলে।এর ফলে গ্রামের বিভিন্ন জায়গায় ছোটোখাটো হ্রদ তৈরি হয়। সেগুলো জুড়েই তৈরি হয় ক্যানাল রোড। গ্রামের বিভিন্ন দিকে এই ছোটো ছোটো ক্যানের চলে গিয়েছে। ফলে গ্রামটাও পরিণত হয়েছে ছোটো ছোটো দ্বীপে। দ্বীপগুলোর মধ্যে যোগসূত্র তৈরি করেছে ১৫০টিরও বেশি সেতু। আজব এক গ্রাম, যেখানে কোনো রাস্তা নেই! এই গ্রামটি বিশ্বের নজরে আসে ১৯৫৮ সালে। ডাচ ফিল্মমেকার বার্ট হান্সট্রা তার কমেডি ফিল্ম ফ্যানফেয়ারের শুটিং এই গ্রামে করার পর থেকেই তা নজর কাড়ে। গ্রামের মনোরম পরিবেশ হয়ে ওঠে পর্যটনের অন্যতম ঠিকানা। এখানে রয়েছে বেশি কিছু মিউজিয়ামও। সেখানে ১০০ বছরের ইতিহাস সংরক্ষিত রয়েছে। প্রতি শীতে গের্দুন গ্রাম হয়ে উঠে উৎসবমুখর।


সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা,... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

চেয়ে চেয়ে দেখুন

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১:৩১


আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ; স্বাভাবিকভাবেই তারা অনলাইনে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। মাঝেমধ্যে ঝটিকা মিছিল করে তাদের উপস্থিতি জানান দিচ্ছে।

রাজনীতিতে সক্রিয় বিএনপি ও জামায়াত-এনসিপি গং। বিএনপি ও জামায়াত আগে জোটবদ্ধ... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

×