somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়জনকে চিঠি লেখার দিন ১ সেপ্টেম্বর.........

০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাদেব সাহার কবিতার রেশ ধরে বলা যেতে পারে, ‘করুণা করে হলেও চিঠি দিও, খামে ভরে তুলে দিও’। কিন্তু চিঠি কি আসবে? চিঠি আসুক আর না আসুক আজ আন্তর্জাতিক চিঠি দিবস।

জীবনের সেই ধীরগতি আর নেই। সবকিছু অতিদ্রুত চলে। মুঠোফোন, ইন্টারনেটের কল্যাণে প্রিয়জনের সঙ্গে প্রয়োজনে যখন-তখন কথা বলা যায়। এই যুগে চিঠির জন্য অপেক্ষা নেই আক্ষেপও নেই। অথচ একসময় যোগাযোগের প্রধানতম মাধ্যম ছিল চিঠি। আর সেই সময়ের বাস্তবতা বহন করেছে কত শত বাংলা গান ও কবিতা। বাংলা গান যারা ভালোবাসেন এই গানও তারা শুনেছেন- ‘চিঠি দিও প্রতিদিন, চিঠি দিও’।

চিঠিকে তুলনা করা হয় শিল্পের সঙ্গে। দেশে দেশে চিঠি হয়ে উঠেছিল যুদ্ধের ময়দান থেকে শুরু করে বন্ধুত্ব, প্রেম অথবা দাপ্তরিক বার্তা প্রেরণের মাধ্যম। চিঠির আবেদন কোনো কালেই ফুরিয়ে যাওয়ার নয়। তুবও হারিয়ে যাচ্ছে চিঠি। এই শিল্পকে ধরে রাখতে তাই প্রতিবছর ১ সেপ্টেম্বর পালিত হয়ে আসছে ‘আন্তর্জাতিক চিঠি দিবস’।

জানা যায়, ২০১৪ সালে প্রথম অস্ট্রেলিয়ান নাগরিক রিচার্ড সিম্পকিন এই দিবস প্রচলন করেন। সিম্পকিন নব্বই দশকের শেষের দিকে নিজ দেশের বড় ব্যক্তিত্বদের চিঠি পাঠাতেন। অনেক সময় সেই চিঠির উত্তর পেতেন না। তবে যখন পেতেন, তখন তার আনন্দের সীমা থাকত না। এই আনন্দ নাকি তার কাজকর্মে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিত।

সেই আনন্দের প্রকাশ ঘটাতে ২০১৪ সালে এই দিবস পালনের সিদ্ধান্ত নেন তিনি। তিনি চান চিঠি লেখার প্রচলন আবার হোক, মানুষ আবার হৃদয় নিংড়ে লিখুক মনের কথা।

এই দিনটি উপলক্ষে আপনিও প্রিয়জনকে চিঠি লিখতে পারেন। হোক না হারিয়ে যাওয়া রীতিতে নতুন যোগাযোগ।

সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৪৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×