somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সহীদুল হক মানিক
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

‘স্লিপ ডিভোর্স’

২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়ের পর স্বামী-স্ত্রী একই বিছানায় ঘুমানো খুব স্বাভাবিক। তবে ওয়াই প্রজন্মের (যাদের জন্ম ১৯৮১ থেকে ১৯৯৬ সালের মাঝে) দাম্পত্য সম্পর্কে জনপ্রিয়তা পাচ্ছে ঘুম বিচ্ছেদ বা স্লিপ ডিভোর্স। বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, স্লিপ ডিভোর্স বা ঘুম বিচ্ছেদ একটি সাংস্কৃতিক পরিবর্তন

ঐতিহাসিকরা বলেন, আগে ধনী ব্যক্তিরা একাই একটি বিছানায় ঘুমাতেন। এমনকি উনিশ শতকের আগ পর্যন্ত স্বামী স্ত্রী আলাদা কক্ষে ঘুমানো একটি সাধারণ বিষয় ছিল। রাজপরিবারগুলোতেও এই সংস্কৃতি ছিল। এক কথায় বলতে গেলে আর্থ-সামাজিক অবস্থা যাদের বেশি ভালো ছিল তারা একা একটি বিছানায় ঘুমাতেন। সময় পরির্বতনের সঙ্গে সঙ্গে সংস্কৃতিতেও পরিবর্তন এসেছে। শিল্প সম্প্রসারণের যুগে ডাবল বা বৈবাহিক বিছানা জনপ্রিয়তা পেতে শুরু করে। এটি হচ্ছে আধুনিক ধারণা।

আমেরিকান অ্যাকাডেমি অব স্লিপ মেডিসিনের ২০২৩ সালের একটি সমীক্ষার তথ্য, যুক্তরাষ্ট্রের তিন ভাগের এক ভাগের বেশি উত্তরদাতা জানিয়েছেন যে তারা ভালোভাবে ঘুমানোর জন্য মাঝে মাঝে বা প্রায় প্রতিদিনিই সঙ্গী থেকে আলাদা রুমে ঘুমান।

ওয়াই প্রজন্মের মাঝে স্লিপ ডিভোর্সের প্রবণতা বাড়ার কারণ হতে পারে যে, তারা এই সংস্কৃতিকে অসম্মানজনক মনে করছে না।

মার্কিন অভিনেত্রী ক্যামেরন ডিয়াজ ‘লিপ্সটিক অন দ্য রিম পডকাস্ট’কে জানান, তিনি এবং তার স্বামী একই ঘরে ঘুমান না। তিনি মনে করেন, আলাদা শয়নকক্ষে ঘুমানোর বিষয়টিকে সবার স্বাভাবিকভাবে গ্রহণ করা উচিৎ।


স্লিপ ডিভোর্সের বিপক্ষেও মত আছে। অনেক মনোবিদ মনে করেন, সম্পর্কের গভীরতা বাড়াতে এবং শারীরিকভাবে স্বামী-স্ত্রী কাছাকাছি থাকা জরুরি। ঘুমবিশেষজ্ঞ ও মনোবিদ ডা. ওয়েন্ডি ট্রক্সেল সিএনএনের একটা প্রতিবেদনে বলেন, ‘জীবনসঙ্গীর সঙ্গে ঘুমালে দুইজন সম্পর্কে গভীর নিরাপত্তার অনুভব করেন। এ ছাড়া ঘুমানোর আগে সঙ্গীকে আলিঙ্গন করা, শারীরিক সম্পর্ক, হালকা গল্প করা, চুমু খাওয়া—এসবের ফলে হ্যাপি হরমোনের নিঃসরণ হয়। যা দু্ইজনের শরীরে অনেক সময় পর্যন্ত থাকে। এতে ঘুমের মানও ভালো হয়।’

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:১২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×