somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সহীদুল হক মানিক
ভালবাসি জন্মভুমি বাংলাদেশ ।অসহ্য মনে হয় যে কোন অন্যায়-কে।অসততার সাথে আপোষ নয় কখনই।

পৃথিবীতে একই চেহারার ৭ জন সত্যিই আছে?

০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাস্তা দিয়ে হেটে যাচ্ছেন হঠাৎ অপরিচিত কেউ আপনাকে দেখে বলে উঠলো, আরে আপনি অমুক না? অথবা কখনও খেয়াল করলেন অপরিচিত কেউ একজন আন্তরিক হাসি উপহার দিলো যেন আপন তাকে চেনেন। এমন পরিস্থিতিতে হয়তো আপনি অনেকবারই পড়েছেন যে আপনার সাথের মানুষ যার সাথে মাত্র পরিচয় হলো তিনি বলছেন আপনাকে অনেক চেনা চেনা লাগছে। কিন্তু আপনার কোন যমজ বোন বা ভাই নেই।

এখন সময়টাই এমন, আপনার নিরাপত্তা রক্ষার জন্য ব্যাংক থেকে শুরু করে স্মার্টফোনেও যুক্ত হয়েছে ফেস ডিটেক্টর। কারণ আপনি জানেন আপনার চেহারা কারো সাথে মেলে না। কিন্তু যখন আপনি এমন পরিস্থিতিতে পড়েন তখন নিরাপত্তার চিন্তাও আপনার মাথায় চেপে বসে। সত্যিই কি এমন হয়? একই চেহারার অন্য মানুষের অস্তিত্ব কি সত্যিই আছে এই পৃথিবীতে?

প্রতিটি মানুষেরই কি একই চেহারার অন্য মানুষ থাকে? কিন্তু এ বিষয়ে সবার কৌতুহল থাকলেও গবেষণা করার কথা এখন পর্যন্ত কেউ চিন্তা করে নাই। তেঘান লুকাস, এ্যাডিলেইড বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী এই বিষয়ের উপরে গবেষণা করেছেন। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মী এবং নিজের সহকর্মীদের কাছ থেকে প্রায় প্রায় ৪ হাজার মানুষের ছবি নিয়ে তিনি গবেষণা করেছেন কেন এরকম একই চেহারার মানুষ হয়।

লুকাসের গবেষণার ফল হচ্ছে একই চেহারার দুইজন মানুষ আসলে হয় না। অনেক সময় যে মানুষটার চেহারার সাথে আপনি মিল খুঁজে পাচ্ছেন সে মানুষটার কিছু নির্দিষ্ট অংশ মিলে যায়। যেমন চোখের আকার, মুখের আকৃতি, ভ্রুর আকার, চুলের কাট ইত্যাদি।

একই রকম চেহারার বিষয়টি সম্পূর্ণ আপনার মস্তিষ্কের উপর নির্ভর করে। যখন হঠাৎ করে আপনার পুরানো কোন বন্ধুর সাথে দেখা হয়ে যায় তখন মস্তিষ্ক তার ক্রিয়াকলাপ শুরু করে দেয়। সে তার চোখ, নাক, মুখ ইত্যাদি দেখে তার স্মৃতি থেকে তথ্যগুলো খুঁজতে থাকে। যখন কোন পরিচিত ব্যক্তির চোখ, নাক বা মুখের সাথে মিল পাওয়া যায় তখন আপনার পরিচিত মানুষের সাথে চেহারার মিল পান। কিন্তু আসলে যে ব্যক্তি আপনার সামনে আছে তার মুখাবয়ব পরিচিত মানুষের মুখাবয়ব থেকে সম্পূর্ণ ভিন্ন।

যখন আপনার পরিচিত মানুষটা চুলের কাট পরিবর্তন করে বা অন্যরকম মেকআপ করে তখন কিন্তু আপনার চিনতে অসুবিধা হয়।

তাহলে দেখা যাচ্ছে একমাত্র আপনার যমজ বোন ছাড়া একই চেহারার অন্য কোন যমজ এই পৃথিবীতে আসলে নেই। সবই আপনার মস্তিষ্কের ভ্রম।

সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২৪ সকাল ১১:৪৭
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×