ভারত মানচিত্র ছাড়া কিছুই না। রাষ্ট্রসংঘের বিচারে রাষ্ট্র। "ভারত" নামটির প্রাচীন সূত্রপাত বাংলাভূমি থেকে(পরে বলব)।
ভারত কোনও জাতিসত্ত্বা নয়; সাংস্কৃতিক সত্ত্বাও নয়; এক জাতিসত্ত্বাও নয়। "ভারতীয় জাতীয়তাবাদ" মানে একটি লোহার পাটকাঠি।
ভারত কোনওদিনই এক ছিল না এবং এখনও এক নয়। এক জাতিরও নয়।
প্রায় ৭৩২টি ভাষা। শতাধিক সংস্কৃতি। অন্তত ৭ ধরনের নৃতাত্ত্বিক জাতির সংমিশ্রণ। নৃতাত্ত্বিক জাতি অনুযায়ী সাংস্কৃতিক বৈশিষ্টে স্বাতন্ত্র রয়েছে। ধর্মাচরণেও পৃথক বৈশিষ্ট্য। অর্থাত্ জাতি, ভাষা, সংস্কৃতি, ধর্মাচরণ পৃথক পৃথক বৈশিষ্ট্য রয়েছে। এগুলো বৈচিত্র নয়; স্বাতন্ত্রে সম্বৃদ্ধ।
অতএব ভারতীয় জাতীয়তাবাদ নিয়ে গুজবে কান দেবেন না। ওটা আসলে একটি বিশুদ্ধ লোহার পাটকাঠি।
#শমীন্দ্র ঘোষ
১৫/০৮/২০১৫
কোলকাতা
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



