স্বাধীনতা:
স্বাধীনতা অবাধ হলে, তাকে স্বেচ্ছাচারীতা বলে।
ঝরোঝরো ঝরণাধারায় চাষজমি সম্বৃদ্ধ হয় না। ঝরণা নদী হয়ে নেমে এলে, দু'কুল বেঁধে এগোলে তার দ্বারা জমি সম্বৃদ্ধ হয়। ফসল ফলে।
স্বাধীনতাও তেমনই। স্বাধীনতা মানে যা-খুশি-তাই করা নয়। অন্তরের ইচ্ছেগুলো ঝরণার মতো বেরিয়ে আসতে চায় ক্রমাগত। একেই বাঁধতে হয়। এই বাঁধন হলো যুক্তি চেতনা এবং মানবতাবাদী দৃষ্টিভঙ্গি।
আর, এই বন্ধনের অনুপস্থিতিই হলো স্বেচ্ছাচারীতা। যা এখন ভোগবাদ আর ভাববাদে সওয়ার হয়েছে প্রগতিশীলতার নামে। এভাবে গুলিয়ে দিচ্ছে সুস্থচিন্তা, সৃজনশীলতা।
#শমীন্দ্র ঘোষ
০৬/০৮/১৫
কোলকাতা
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


