“ ইসলাম একটা খুবই সুন্দর ও পবিত্র জিনিস। এটা এতই সুন্দর যে রাস্ট্র ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করার কোন প্রয়োজন নেই। যিনি শান্তিপুর্নভাবে ইসলাম প্রচার করবেন রাষ্ট্র ক্ষমতা এমনিতেই তার হাতে চলে আসবে। আমাদের রাসুল(সঃ) রাস্ট্র ক্ষমতা দখল করে ইসলাম কায়েম করেন নি বা রাস্ট্র ক্ষমতা দখল করার কোন ইচ্ছাও তার ছিল না। শুধু শান্তিপুর্নভাবে ইসলামের বানি প্রচার করে গেছেন। যখন ইসলামের উপর কোন আঘাত এসেছে শুধু মাত্র তখন প্রতিরক্ষার জন্য অস্র হাতে নিয়েছেন। কাফের হত্যা করতে নয়। যখন পুরো রাস্ট্রে ইসলাম পৌছে গেছে তখন এমনিতেই ক্ষমতা তার হাতে চলে এসছে। যারাই ইসলাম কে ব্যবহার করে ক্ষমতা অর্জন করতে চেয়েছে তারাই ধংস হয়েছে। ইয়াজিদের ক্ষেত্রেও একই ব্যাপার দেখা যায়। এরপর যারাই ইসলামকে নিয়ে বাড়াবাড়ী করেছে তারাই ধংস হয়েছে। তালেবানদের ক্ষেত্রে আমরা একই বিষয় দেখতে পাই। হযরত শাহজালাল(রঃ) এর কথা আমি যা জানি বাংলা পরগনার রাজা হওয়ার জন্য তার নিকট প্রস্তাব এসেছিল। তিনি প্রত্যাখ্যান করেছেন। কারন ইসলাম প্রচার করতে রাস্ট্র ক্ষমতার প্রয়োজন নেই।জামাত সমর্থক যারা মনে করেন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য রাজনিতি করা প্রয়োজন, এবং তার জন্য নিজের জীবন অনর্থক বাজি রেখে সাধারন মানুষের উপর হামলা করে যাচ্ছেন, তাতে ইসলামের কলঙ্ক আরও বাড়বে, ইসলাম কায়েম হবে না। রাস্ট্র ক্ষমতা যার হাতেই যাক না কেন, ইসলাম তার আপন গতিতেই চলবে। যে যত ষড়যন্ত্রই করুক ইস্লামকে ধংস করার, ইসলাম ধংস হবার না। এটা সুর্যের আলোর মতই সত্য। সুর্যের আলো পৃথিবিতে ছড়িয়ে দেয়ার জন্য রাজনিতির প্রয়োজন হয় না, শুধু সবাইকে বলে দিতে হয় ঐ দেখ সুর্যের আলো। যার চোখ আছে সে দেখবে। কোন ষড়যন্ত্রকারিই সুর্যকে ঢেকে রাখতে পারবে না। কোন মুনাফেক বলতে পারবে না আমরা সুর্যের আলো কায়েম করছি।ইসলাম সুর্যের মত জ্বলজলে , কাউকে জোর করে দেখাতে হবে না। “
কেন আমি মনে করি রাজনিতি করে ইসলাম কায়েম করা যায় না
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
মুনাফেকি নাকি Diplomatic situationship?

গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন
আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।
কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।
এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন
৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।


৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন
শুভ সকাল। আসসালামু আলাইকুম।

ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।