somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

ভারতীয় সংস্কৃতি আমাদের গিলে খাচ্ছে .................................

২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাতীয় কবি নজরুলের জন্ম বার্ষিকী তে সবাই তাকে নিয়ে ফেইসবুকে স্টেটাস দেই।মুখে অনেক দেশ ভক্তির কথা বলি দেশের সংস্কৃতি নিয়ে খুব ভাবি কিন্তু কাজ কর্মে তার বিপরীত চিত্র ফুটে উঠে যখন দেখি ভারিতীয় সংস্কৃতি নিয়ে আমাদের আগ্রহের শেষ নেই। এই তো মে মাসে ভারতীয় গায়ক মিকা সিং কে নিয়ে আমরা কতো লাফালাফি করলাম।সামনে বসার কোনো জায়গা পর্যন্ত খালি ছিলো না পুরা হাউস ফুল।কোনো কোনো টিভি চেনেল তো কয়েক বার অনুষ্ঠানটি ইতিমধ্যে প্রচারও করেছেন।এক জন যেতে না যেতেই আরেকজন আসছেন ৬ জুন দিতীয় বারের জন্য আসবেন শ্রেয়া ঘোষাল আমি নিশ্চিত যে শেষ সময়ে কোনো টিকেট পাওয়া যাবে না। মজার বিষয় দেশী গায়কদের এলবাম কিনার সময় আমরা ১০০ টাকা খরচ করতে রাজি না হলেও শ্রেয়া ঘোষালের এর কনসার্ট এর জন্য সর্বোচ্চ ১০,০০০ টাকা ও সর্ব নিম্ন ৩০০০ টাকা খরচ করার লোকের কিন্তু অভাব নাই।এ তো গেলো শিল্পী দের কাহিনী ভারতীয় নায়ক নায়িকাদের নিয়েও কিন্তু কম আগ্রহ নেই আমাদের।দীপিকা আসছেন ৩০ শে মে এটা নিয়ে তো সবাই অস্থির ৫ মাস ধরে মাল্টি নেশনাল কোম্পানি উনিলিভার বাংলাদেশ এর সেই রকম প্রস্তুতি লক্ষ্য করা যায়।ওয়েব সাইট গুলোতে বিজ্ঞাপন, টিভির নিচে স্ক্রোলে বিজ্ঞাপন ,বিলবোর্ডে এ বিজ্ঞাপন ,পত্রিকা খুললেই বিজ্ঞাপন চারিদিকে দীপিকা আর দীপিকা। ইউনিলিভার বাংলাদেশ দীপিকাকে যে রকম বিজ্ঞাপন দিয়ে বাংলাদেশে আনছেন সে রকম ভাবে বাংলাদেশের এর কোনো নায়ক নয়িকাকে কি উনারা ভারতে নিচ্ছেন ?ইউনিলিভার এর বেশির ভাগ বিজ্ঞাপন দেখবেন ভারতে তৈরী বাংলায় ডাবিং করা যা জাতি হিসাবে আমাদের জন্য খুব লজ্জার বিষয় বলে মনে হয় বিজ্ঞাপন গুলো দেখলেই কেমন জানি ঘিন্না লাগে। কেনো ভাই আমরা কি দেশে মানসম্মত বিজ্ঞাপন তৈরী করতে পারি না ?অনেক কোম্পানি তো দেশে মানসম্মত ভালো বিজ্ঞাপন তৈরী করছে তারা কিভাবে করছে দেখুন। মেরিল এর বিজ্ঞাপন তো ফেয়ার এন্ড লাভলির বিজ্ঞাপনের চে অনেক ভালো হয়েছে তাতেও কি আপনারা শিক্ষা পান নাই। সবশেষে বলবো আমরা আমাদের কষ্টের টাকা দিয়ে ইউনিলিভার এর পণ্য কিনি।আপনারা আমাদের সংস্কৃতির প্রচার ও প্রসারে কাজ করুন ভারতীয় সংস্কৃতি নিয়ে ভারতে লাফালাফি করুন বাংলাদেশে নয়। আমাদের লক্ষ্য রাখতে হবে ভারতীয় উচ্চ পদের মাল্টি নেশনাল কর্মচারীরা যাতে তাদের গোপন এজেন্ডা বাস্তবায়ন বা তাদের সংস্কৃতি আমাদের উপর জোর করে চাপিয়ে না দিতে পারেন।


সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১৫ বিকাল ৩:০৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টারজান থেকে আইনস্টাইন

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



১৯৪৭ সালের ডিসেম্বর মাস। হাড় কাঁপানো ঠান্ডা।
প্রচন্ড শীতে এক বালক রাস্তা দিয়ে একাএকা হাঁটছে। বালক জানে না- তার বাবা কে, মা কে? ক্ষুধা পেলে একটা খাবার দোকানের... ...বাকিটুকু পড়ুন

এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭


এদেশে এখন শেখ হাসিনা প্রয়োজন- নাকি আমরা তাঁর সময়ের কিছু বাস্তবতাকে নতুন করে অনুভব করছি?

একটা সময় ছিল- শেখ হাসিনার নাম উচ্চারণ করলেই কারও চোখে ক্ষোভ, কারও মনে শ্রদ্ধা,... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তার দৃষ্টিতে - 'ব্লগার ওমর খাই-আম' বনাম 'ব্লগার সত্যপথিক শাইয়্যান'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৩২



চ্যাটজিপিটিকে আমার এবং ওমর খাই-আমের ব্লগপেইজের লিংক দিয়ে বলেছিলাম মূল্যায়ন করতে। সে আমাদের রেটিং দিয়েছে এরকম -
সত্যপথিক শাইয়্যানঃ 8.0/10, আর ব্লগার ওমর খাই-আমঃ 7.8/10!!!

বিস্তারিত মূল্যায়ন শেষে সে... ...বাকিটুকু পড়ুন

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

×