somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

বিজ্ঞাপন "পাত্র চাই "

২৬ শে জুন, ২০১৫ রাত ২:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশের মানুষ এক দিকে বোকা অন্য দিকে লোভী এই সূত্র কাজে লাগিয়ে খুব সহজেই প্রতারক চক্র মানুষ ঠকায়। প্রায় সময় আমি বাংলাদেশ প্রতিদিন, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় পাত্র/পাত্রী চাই মর্মে চটকদারী বিজ্ঞাপন গুলো পরতাম আর মনে মনে হাসতাম ভাবতাম এতো সহজ ভালো পাত্র পাত্রী পাওয়া। বিজ্ঞাপন গুলোর ভাষা খুব লোভনীয় যে কোনো সহজ সরল মানুষ লোভে পরে যাবে।যার কোনো যোগ্যতা নাই সেও ভাববে একটা সুযোগ নেয়া যায় আর যদি ভুলেও ফাদে পা দিছে তা হইলে সহায় সম্বল সব গেছে কিছু নমুনা বিজ্ঞাপন দেই

* কানাডায় সিটিজেনশীপ অপরূপা সুন্দরী ডিভোর্সী বন্ধা(৩৪-৫ ফুট ৩ ইঞ্চি ) পাত্রীর জন্য দায়িত্ববান পত্র প্রয়োজন পাত্রীর একাধিক ব্যবসা ও কানাডায় নিজস্ব বাড়ি রয়েছে।

* ছুটিতে ঢাকায় কানাডা (৩৭+৫ফুট ৩ ইঞ্চি )আমেরিকা (৩২+৫ফুট ৩ ইঞ্চি ) সিটিজেন ডিভোর্স পাত্রীর জন্য গ্রামের ৪০ থেকে ৫০ বছরের পত্র চাই

প্রথমে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় বাড়ি ভাড়া নিয়ে ম্যারেজ মিডিয়ার ভূয়া অফিস সাজায়। পরবর্তী সময়ে বিবাহের প্রলোভন দেখিয়ে অস্ট্রেলিয়া, লন্ডন, ইংল্যান্ড ও আমেরিকা প্রবাসী ভূয়া সুন্দরী মহিলাদের পাত্রী সাজিয়ে সাধারণ মানুষের নিকট হতে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এই ভূয়া ম্যারেজ মিডিয়া চক্রের সদস্যরা বিভিন্ন ম্যারেজ মিডিয়ার নামে বাংলাদেশ প্রতিদিন, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় পাত্র/পাত্রী চাই মর্মে চটকদারী বিজ্ঞাপন দিয়ে থাকে। উক্ত বিজ্ঞাপন দেখে আগ্রহী প্রার্থীরা তাদের সাথে বিজ্ঞাপনে প্রদত্ত মোবাইলফোনে যোগাযোগ করলে তারা তাদের চক্রের বিভিন্ন সুন্দরী মহিলাদের ছবি, জাল পাসপোর্ট ও ভিসার ফটোকপি দেখিয়ে রেজিস্ট্রেশনের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। তারপর কোন রেস্টুরেন্টে আগ্রহী প্রার্থীদের উক্ত মহিলাদের সাথে দেখা করানোর মাধ্যমে বিশ্বাস স্থাপন করে মোটা অংকের টাকা ও স্বর্ণালংকার নিয়ে ভূয়া নিকাহনামার মাধ্যমে বিবাহ করিয়ে টাকা পয়সা ও স্বর্ণালংকার আত্মসাৎ করে আত্মগোপন করে।তারপর উক্ত এলাকা থেকে সরে গিয়ে অন্যত্র অফিস খুলে পুনরায় ব্যবসা শুরু করে।এই উপায়ে প্রায় ৭-৮ বছর যাবৎ প্রতারনা করে আসছে এরা ।

২৩/০৬/২০১৫ তারিখ মঙ্গলবার রাত ৯.৩০ টায় বনানী থানার কাকলি এলাকা হতে ভূয়া ম্যারেজ মিডিয়ার প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ।এ সময় তাদের হেফাজত হতে একটি পাসপোর্ট, বিভিন্ন ব্যক্তির বায়োডাটা, ছবি, নিকাহনামার কপিসহ আনুষঙ্গিক কাগজপত্র উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের নাম মোঃ দেলোয়ার হোসেন ওরফে করিম, মোঃ আমিনুল হক, মোঃ মোয়াজ্জেম হোসেন ওরফে রাসেল, মোঃ মনির হোসেন, মোছাঃ নওরিন জাহান, মোছাঃ শামীমা আক্তার ওরফে হামিমা ও মোছাঃ কাকলি আক্তার ওরফে পারভীন।


সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ রাত ২:১৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×