somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

যত আন্দোলনই হোক ,ভ্যাট কমানো হচ্ছে না।

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ আসলেই অদ্ভুত একটা দেশ আন্তর্জাতিক বাজারে তেলের যখন উচ্চ মুল্য ছিলো তখন সরকার ভর্তুকি দিতো যাতে জীবন যাত্রার মান বা নিত্য পন্যের মুল্য সহনশীল পর্যায়ে থাকে আপাত দৃষ্টিতে সে সময় তা খুব ভালো উদ্যোগ মনে হলেও সমস্যা ছিলো অন্য জায়গায় এক জন কৃষক চাষ করার জন্য যে দামে ট্রাকটরের তেল কিনতো ঠিক সেই একই দাম দিয়ে চার বা পাচটি কারখানার মালিক এর বি এম ডাব্লিউ বা জিপ গাড়ির জন্য তেল কিনা হতো অর্থাত গ্রামের গরীব কৃষক আর শহরের ধনী ব্যবসায়ী দুই জনই সমান ভর্তুকি পেতো আবার এখন আন্তর্জাতিক বাজারে তেলের মুল্য কমে অর্ধেক হোলেও আমরা সাধারণ জনগণ এর কোনো সুফল এখনো পচ্ছি না সরকার কোনো ভাবেই তেলের মুল্য কমাচ্ছে না আসলেই অদ্ভুত নয় কি?ভ্যাট বা ট্যাক্স এর মাধ্যমে সরকার যা আয় করবে তা দিয়ে জনগনের সেবা করবে সরকারের যতো আয় বাড়বে সেবার পরিধি ততো বৃদ্ধি পাবে কিন্তু সব খাততো আর লাভজনক নয় যেমন ফায়ার ব্রিগেড ,পুলিশ , সরকারী হাসপাতাল এসব খাত থেকে সরকার কোনো আয় করবে না এই খানে সরকার যা খরচ করবে তার বিনিময়ে মানুষ বিভিন্ন সেবা পাবে।দেখেন শিক্ষা কিন্তু ঠিক সে রকমই একটি খাত হাতে গুনা কয়েকটা সহকারী কলেজ বা উনিভার্সিটি তে তো সবাই ভর্তি হতে পারে না ফলে বাধ্য হয়ে বেসকারী বিদ্যালয়ে যেতে হয় যেমন ধরেন সরকারী মেডিকেল কলেজে যারা উত্তীর্ণ হয় নি তারা যাবে প্রাইভেট মেডিকেল কলেজে সেখান থেকে পাশ করে তারাও সমাজের মানুষের সেবায় এগিয়ে আসবে আমি বেক্তিগত ভাবে অনেক পরিবার কে চিনি যারা অনেক অর্থ কষ্ট থাকা সত্বেও ধার কর্জ করে মে অথবা ছেলে কে প্রাইভেট মেডিকেল কলেজে পড়াচ্ছে সরকার তাদের সহযোগিতা না করুক কিন্তু তাই বলে এমন কিছু না করুক যাতে বাধা সৃষ্টি হয়। চলতি অর্থবছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের টিউশন ফি’র ওপর সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট আরোপ করে সরকার।ভ্যাট প্রত্যাহারের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শুক্রবার সিলেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, যত আন্দোলনই হোক না কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাট কমানো হচ্ছে না। তাদের আন্দোলনে আমার কোনো সমর্থন নেই। তারা ৫০ হাজার, ৩০ হাজার টাকা বেতন দিতে পারে। আর মাত্র সাড়ে সাত শতাংশ ভ্যাট কেন দেবে না? এক দিকে সরকারের সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরবেন অন্য দিকে শিক্ষা খাতে ভ্যাট বসাবেন বেপারটা কেমন জানি হলো না ?সরকারী উনিভার্সিটিতে চাচার বয়সের ছাত্ররা সিগারেট খায় আর রাজনীতি করে ঐখানে তো ভ্যাট আরোপ করা হয় না গোবেচারী প্রাইভেট উনিভার্সিটি স্টুডেন্ট দের পিছনে লাগার তো কোনো প্রয়োজন নেই এখনো বিপুল সংখ্যক জনগোষ্ঠী ট্যাক্স এর আয়ত্বে আসে নি তাদের দিকে নজর দিন নতুন নতুন কর দাতা খুজুন এখনো বসুন্ধরা মার্কেট,যমুনা মার্কেট কিংবা অসংখো দোকানে কোনো ই ক্যাশ রেজিস্টার মেশিন পর্যন্ত নেই যারা কোটি টাকার ব্যবসা করে কিন্তু সরকার কে বুড়া আঙ্গুল দেখায় অর্থ মন্ত্রীর উচিত তাদের পিছনে লাগা।



সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ১০:৫৬
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×