somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

অভিনন্দন : বাংলাদেশের টাইগাররা "ফিজিক্যালি চ্যালেঞ্জড পাঁচ জাতি টি-টোয়েন্টি সিরিজে বাঘের শিকার হলো সিংহ "

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফিজিক্যালি চ্যালেঞ্জড পাঁচ জাতি টি-টোয়েন্টি সিরিজে আবারো বাঘের শিকার হলো ইংল্যান্ডের ক্রিকেট দল। ইংলিশ সিংহদের ১৪ রানে হারিয়ে টুর্নামেন্টের শুভসূচনা করেছেন বাংলাদেশের টাইগাররা।টস হেরে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট নেয় ১১৭ রান এবং জবাবে ইংল্যান্ড দল ১০৩ রানে অলআউট হয়ে যায়।ইংল্যান্ড দল একটু ধীরেসুস্থে শুরু করেছিল কিন্তু শেষ এর দিকে রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে ব্যর্থ হয়েছেন তাঁরা। প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেল টাইগাররা অন্য দিকে খেসারত দিতে হলো ইংল্যান্ডকে দলকে। বাংলাদেশ-ইংল্যান্ডের এই ম্যাচ গত বুধবার হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেদিন ম্যাচটি হয়নি। পরে নতুন সূচি অনুযায়ী উদ্বোধনী ম্যাচ আজ হলো।এদিকে দিনের অন্য ম্যাচে আফগানিস্তানকে আট উইকেটে হারিয়েছে পাকিস্তান। টসে জিতে আগে ব্যাট করতে নেমে ১১৮ রান করে আফগানিস্তান।বাংলাদেশের পরবর্তী খেলা আগামীকাল পাকিস্তানের বিপক্ষে।

ধন্যবাদ দিবো রেডক্রস কে বিশ্বে ১ম বারের মত ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়ারদের জন্য এরকম একটি সুন্দর টুর্নামেন্টের আয়োজন করার জন্য।এরকম একটা আয়োজন এর সাথে থাকতে পারাটাও বাংলাদেশের জন্য খুব সম্মানজনক বিষয়। আমি এদের প্রতিবন্ধী বলবো না বলবো ফিজিক্যালি চ্যালেঞ্জড আপনার বা আমার পক্ষে যেই কাজটা করা খুব সহজ তাদের জন্য তা অনেক কঠিন।এদের কারো হাত নাই ,পা নাই আবার কেউ কানে শুনে না তো কেউ কথা বলতে পারে না আসলে ২০ ওভার খেলাটাই এদের জন্য প্রায় অসম্ভব একটা বিষয়।এরাই আমার হিরো এদের দেখে শিখা যায় যে যতো কষ্টই হোক চাইলে মানুষ কি না পারে আর আমরা একটুতেই ভাঙ্গে পরি হতাশ হয়ে যাই হাল ছেরে দেই কিন্তু এদের দেখুন এরা ঠিকই যুদ্ধ করে যায়। আপনার জন্য কোনো কিছু অর্জন করা যতটা কঠিন তাদের জন্য তা কয়েক গুন কঠিন তারপরও তারা বাচার জন্য সংগ্রাম করে জয়ী হয়।সব চে দামী গাড়ি বা রেস্টুরেন্ট এ বসে হাজার টাকার খাবার খাওয়া কিংবা বিজ্ঞাপনে পুরো শহর ছেয়ে ফেলা হয়তো এদের পক্ষে সম্ভব নয় কিন্তু আমার মতো মানুষের কাছে জীবন যুদ্ধে জয়ী হওয়ার অনুপ্রেরণা কিন্তু তারাই।আবারও অভিনন্দন বাংলাদেশের ফিজিক্যালি চ্যালেঞ্জড খেলোয়ারদের এত সুন্দর একটা খেলা আমাদের উপহার দেবার জন্য।
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×