somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

মৃত্যু অবধারিত !

০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মৃত্যু অবধারিত ! এটাই মনে হয়েছে যখন শুনলাম পাকিস্তান এর সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ আর নেই। রোববার (৫ ফেব্রুয়ারি ) দুবাইয়ের একটি আমেরিকান হাসপাতালে ৭৯ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন জেনারেল মোশাররফ। তিনি বিরল রোগ অ্যামাইলয়েডোসিসে ভুগছিলেন অ্যামাইলয়েডোসিস হলো বিরল রোগ, যা সারা শরীরজুড়ে অঙ্গ এবং টিস্যুতে অ্যামাইলয়েড নামক একটি অস্বাভাবিক প্রোটিন তৈরি করে। এর ফলে অঙ্গ এবং টিস্যুগুলোর জন্য সঠিকভাবে কাজ করা কঠিন হয়ে উঠে। আন্তর্জাতিক রাজনীতিতে যাদের আগ্রহ একটু হলেও ছিলো তাদের কাছে পাকিস্তান এর সাবেক সামরিক শাসক জেনারেল পারভেজ মোশাররফ এর নাম ভুলার নয়। পাকিস্তান এর স্থানীয় রাজনৌতিক প্রেক্ষাপটে বা আন্তর্জাতিক রাজনৈতিক কৌশল নির্ধারণে জেনারেল মোশারফ এর অধ্যায় বার বার উঠে এসেছে কখনো ভালো উদাহরণ হয়ে আবার কখনো খারাপ উদাহরণ হয়ে। তিনি ১৯৯৮ সালে জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন , এর এক বছর পর ১৯৯৯ সালের ১২ই অক্টোবর সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করে মোশাররফ রাষ্ট্রক্ষমতা দখল করে নেন। ২০০১ সালে চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির পদ ছেড়ে দেন। যদিও তিনি আর্মি চিফের দায়িত্বে থেকে যান। ২০০১ সালের ২০শে জুন নিজেকে দেশের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন তিনি। ২০০২ সালের ১ই মে একটি রেফারেন্ডামের মাধ্যমে তিনি পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট থাকবেন বলে ঘোষণা দেন। অবশ্য মাঝে ২০০৪ সালে ১৭তম সংবিধান সংশোধনীর মাধ্যমে প্রেসিডেন্ট হন মোশাররফ। মোশাররফ ২০০৭ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের বিচারকদের পদচ্যুত করার কারণে সংবিধান-বিরোধী পদক্ষেপের জন্যও পরিচিত। যা আইনজীবীদের আন্দোলনের সূচনা করেছিল। যা বিচারব্যবস্থা পুনরুদ্ধারের আন্দোলন নামেও পরিচিত।সেই ধারাবাহিকতকায় রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে তুমুল গণআন্দোলনের মুখে ২০০৮ সালের ১৮ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন পারভেজ মোশাররফ। তিনি পাকিস্তানের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রেসিডেন্ট ছিলেন। ২০১৩ সালে মোশাররফের বিরুদ্ধে মামলা হয়। মামলায় ২০০৭ সালে তার সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারিকে অবৈধ ঘোষণা করে তাকে রাষ্ট্রদ্রোহের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় অবশ্য মামলার বিচারকাজ চলাকালেই অসুস্থতাকে কারণ দেখিয়ে মোশাররফ সংযুক্ত আরব আমিরাত চলে যান। পরে তার মৃত্যুদণ্ডের রায় বাতিল করে দেয়া হয়। গত আট বছর ধরে তিনি আরব আমিরাতে বসবাস করে আসছিলেন।বর্তমানে পাকিস্তান খুব খারাপ সময় অতিক্রম করছে। পাকিস্তানের রাজনৈতিক অস্তিতিশীলতাই পাকিস্তানের অর্থনৈতিক উন্নতির প্রধান বাধা হিসাবে কাজ করেছে। এক হাতে পারমাণবিক বোমা অন্য হাতে ভিক্ষার থালা এটাই বর্তমান পাকিস্তান। আই এম এফ অসংখ্য বার পাকিস্তান কে সাহায্য করেছে খুব সম্ভবত ২২ বার যা ভারতে মাত্র ৭ বার। কিন্তু এই বার আর এতো সহজে সাহায্য দিবে বলে মনে হচ্ছে না নান রকম শর্ত দিয়া পাকিস্তান কে টাইট দিবে। কেন জানি মনে হয় পাকিস্তান এর এই অর্থনৈতিক দুর্যোগ বা দুর্বলতার সুযোগ কে কাজে লাগিয়ে আফগানিস্তান এর তালেবান রা আবার পাকিস্তান কে ভাগ কইরা দিবে।পাকিস্তান এ কেন কোনো রাজনৈতিক দল কেনো দীর্ঘমেয়াদি সময় থাকতে পারে না আবার সামরিক শাসক রাই বা বার বার ক্ষমতা দখল করে কেনো সেটা নিয়ে বিশ্লেষণ বা গবেষণা হওয়া প্রয়োজন।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১২
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১৩

জুলাই মিউজিয়ামঃ আলোর নিচে অন্ধকার!

জুলাই মিউজিয়ামে ঢুকলে প্রথমেই যে অনুভূতিটি হৃদয়কে স্পর্শ করে, তা হলো- এটা শুধু একটি জাদুঘর নয়; এটা একটি জাতির রক্তাক্ত স্মৃতির সাক্ষ্য।
পরিকল্পনা থেকে নির্মাণ- প্রতিটি পরতে... ...বাকিটুকু পড়ুন

আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৬ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৭



ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন

তুমি অমর দিশারী

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১২


তুমি সূর্য কিনারায় উঁকি দিয়েছ বলে-
মা.. তুমি সূর্য আলো!
তোমার জন্মদিনে চাঁদ পৃথিবী হাসছে
আমরা যে গর্বিত গর্বিত-
মা.. তুমি সূর্য আলো;

তোমার অনুশাসন
আমাদের প্রেরণার উড়ন্ত পায়রা
শান্তির জ্বলন্ত মশাল
তোমার জন্ম সাতশত মহীয়ান-
আমরা শুধু গর্বিত... ...বাকিটুকু পড়ুন

অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

লিখেছেন জ্যাক স্মিথ, ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৯



অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

জেগে উঠেছে জামাত-শিবিরের রগ কাটা বাহিনী

লিখেছেন জ্যাক স্মিথ, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ২:০৫



গণ অধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছে জামায়াত-শিবির।

কুষ্টিয়ায় গণ অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, তাঁদের এক কর্মীর পায়ের রগ কেটে দিয়েছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।... ...বাকিটুকু পড়ুন

×