somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শিশির খান ১৪
সময় পাইলে ব্লগ লেখাটা এখন নেশায় পরিণত হয়েছে। ব্যাস্ততার ফাকে যারা আমার ব্লগ দেখেন তাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের অনুপ্রেরণা থাকলে নিশ্চই সামনের দিন গুলোতে লেখা চালিয়ে যাবো।

কেমন হবে জাতীয় পার্টির মহাসমাবেশ ?

০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্দ ছাত্র জনতা আগুন দিয়েছে তাতে বুড়ো গরু গুলোর মন খারাপ।বুড়ো গরু হচ্ছে তারা যারা এখনো গণমাধ্যমে ইনিয়ে বিনিয়ে স্বৈরাচারের পক্ষে কথা বলে ,ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে তাদের মন খারাপ , সংস্কারে তাদের এলার্জি আছে ,পরিবর্তনের কথা শুনলেই সংবিধান এর দোহাই দেয় ,ছাত্র জনতার উপর তারা ভীষণ বিরক্ত। বয়স্ক গাভী যখন দুধ দেওয়ার ক্ষমতা হারায় তখন খামারিরা সেই গাভী মাংস ব্যাবসায়ীদের কাছে বিক্রি করে দেন।আমাদেরকেও এখন এই বুড়ো গরু গুলোকে সাইড করে দিতে হবে তা না হলে রাষ্ট্র সংস্কার কাজে এরা বাধা হয়ে দাঁড়াবে।

“একই অঙ্গে কত রূপ “ সেটা জাতীয় পার্টিকে না দেখলে বুঝা যাবে না । সকাল বেলা দলের নেতৃত্ব দেয় রওশন এরশাদ আবার বিকালে নেতৃত্ব দেয় জি এম কাদের। দেবর ভাবীর এই নাটক যে সাজানো সেটা দেশের মানুষ খুব ভালো করে জানে ।নির্বাচনের আগে জি এম কাদের কে ভারত ডেকে পাঠালো সফর থেকে ফেরার পর এয়ারপোর্টে সাংবাদিকরা জিজ্ঞাস করলো কি আলাপ হয়েছে উনি উত্তরে বললেন কি আলাপ হয়েছে সেটা বলা যাবে না ভারতের নিষেধ আছে।এখন জাতীয় পার্টি বলে তারা নাকি বাধ্য হয়ে ডামি নির্বাচিনে অংশ নিয়েছে। নিশ্চই সবার স্পষ্ট মনে আছে নির্বাচনের আগে আসন নিয়ে দেন দরবার করার জন্য সংসদ ভবনের পাশে এমপি হোস্টেলে আমির হোসেন আমু ও হানিফের সাথে চুন্নু পর পর তিন দিন দীর্ঘ সময় ধরে মিটিং করে।

ডামি নির্বাচনের আগে জাতীয় পার্টি আওয়ামীলীগ এর সাথে মহাজোট করার ঘোষণা না দিলেও কোনো এক রহস্যজনক কারণে আওয়ামীলীগ জাতীয় পার্টির নির্ধারিত আসন গুলো থেকে তাদের প্রার্থী উঠিয়ে নেয়। বাজারে এমন কথাও শুনা যায় যে জি এম কাদের উনার স্ত্রীকে সংসদ সদস্য বানানোর জন্য সিনিওর নেতা কাজী ফিরোজ রশীদ এর আসন বলিদান দিয়েছেন ।মজার বিষয় ডামি নির্বাচনের আগে মিডিয়ার সাথে চুন্নু কথা বলতো তখন জি এম কাদের কে দেখা যেতো না আর এখন জি এম কাদের কথা বলে কিন্তু চুন্নুকে দেখা যায় না ।

সব দলের অংশগ্রহণে সুষ্ঠ ভোট হলে জাতীয় পার্টি কয়টা আসন পাবে ? আমার ধারণা দুইটা আসনে জিততেও কষ্ট হওয়া যাবে । এমন একটা নীতি বিবর্জিত রাজনৈতিক দল ছাত্র জনতার বিপক্ষে দাড়ানোর সাহস পেলো কথা থেকে ,স্পষ্ট বুঝা যাচ্ছে পিছন থেকে কেউ ইন্ধন দিচ্ছে । জাতীয় পার্টির যৌবন শেষ এখন বার্ধক্য চলছে । পরবর্তী নির্বাচনে তাদের ভরাডুবি হবে সেটা তাদের কর্মীরাও জানে ।গত বার মানোনয়েনের টাকা নিয়ে সিনিয়র নেতারা ভাগছিলো তখনই কর্মীরা নাকে ক্ষত দিয়া বলছে আর জাতীয় পার্টি করুম না ।

ঢাকায় শেষ কবে জাতীয় পার্টির মহাসমাবেশ হইছে বলেন দেখি আমার তো মনে পড়ে না ।মহা সমাবেশ আয়োজন করতে তো অনেক খরচ হয় । কর্মীদের বিরিয়ানি খাওয়ানো লাগে ,যাওয়া আসার খরচ দেওয়া লাগে , অনুষ্ঠানে প্যান্ডেল ,মাইক ভাড়া করা লাগে ।এমন খরচ করার মতো জাতীয় পার্টিতে কোনো নেতা আছে -? আমি তো দেখি না । বুঝাই যাচ্ছে একটা ফ্লপ মহা সমাবেশ হবে জাতীয় পার্টিকে কেউ গণায় ধরে না ।
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০২৪ রাত ১১:০১
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×