
প্রতিদিন আমি মরে যাই, তোমার চোখে।
আমার দাফন হয়, শেষকৃত্য হয়, কফিনে ঠোকা হয় শেষ পেরেক।
আমি বেঁচে উঠি আবার মরবো বলে,
তোমার ঠোটে, কন্ঠে, নিঃশ্বাসের শব্দে আমি পৃথিবী ছেড়ে চলে যাই অনেক দূরে।
আমি মরি তোমার হাসিতে, তোমার চাহনিতে, তোমার নিস্তব্দতায়।
আমি মরে যাই প্রতিদিন, রোজ বেলায়।
আমি বারবার বেঁচে উঠি, আবার মরবো বলে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



