somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ও আমার অবাক জোছনা গো

১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাইরে ফকফকা জোছনা। জোছনা হলে ঘরে থাকার লোক আমি না। আজ 'আম্মাজান' তার সুস্বাদু রান্না খাইয়েছেন। সবাই ভাল মন্দ খায় আর আমি আজকে ভালো ভালো খেয়েছি। অনেকদিন বাদে সত্যিকারের মুরগি রান্না খেলাম। 'খাইয়া লরতারিনা' টাইপ অবস্থা। এই জোছনার মধ্যেও তাই গৃহবাস।

জোছনা দেখলেই আমি চন্দ্রাহত হই। সত্যি সত্যি হই। কেমন যেন একটা মন খারাপ করা অনুভব ঘিরে থাকে আমায়। কবিতারা মাথার ভেতর উথাল পাতাল ঢেউ তোলে। আমি সেই ঢেউয়ে ভাসতে ভাসতে হারিয়ে যাই বহুদূরে।

যে রাতে চাঁদ থাকে মেঘে ঢাকা সে রাতে আমার খুব কষ্ট হয়। কেন জানিনা। হয়তো অকারণ। সত্যিই হয়তো এর কোন মানে নেই। নিছকই পাগলামি। কিন্তু আমার কেবলই মন খারাপ হয়। এই যে শুয়ে শুয়ে একটা জোছনা পার করে দিচ্ছি এজন্য মন খারাপ হচ্ছে । খুব মন খারাপ হচ্ছে। চাঁদের আলোর মধ্যে এক ধরণের নেশা আছে। আমি টের পেয়েছিলাম একদিন হাওরে। ভরা জোছনায় ভরা হাওরে দুদোল্যমান নৌকায় বসে চাঁদ দেখেছিলাম। এমন রূপ বর্ণনার সাধ্য আমার নেই।

একপাশে করচ বন, গলা অবধি ডুবু ডুবু গাছগুলোকে কেমন অপার্থিব লাগছিল। জলের ঢেউ একটার পর একটা বাড়ি মেরে যাচ্ছিল নৌকার গায় মধুর সংগীতের মতন। দূরে চাঁদের ছায়া পড়েছে । আর কোন আলো নেই, আর কোন শব্দ নেই। বিশাল হাওরের বুকে আমাদের নৌকাটাই শুধু চাঁদের মুখোমুখি ভাসছে।

আমি অনেকক্ষণ তাকিয়ে ছিলাম চাঁদের দিকে । আকাশের চাঁদ নয় , হাওরের জলে ডুবে মরা চাঁদের দিকে। আহ ! কী অপূর্ব দৃশ্য। জীবন সার্থক হতে আর কিছু লাগে না বোধহয়। এমন একটা বর্ণনা আছে বিভুতি বাবুর লেখা আরণ্যক উপন্যাসে। আমার চোখের সামনে এমন অপার্থিব দৃশ্য দেখে আমার বারবার সে কথাই মনে হয়েছে।আবার যাব। সঙ্গী পেলেও যাব , না পেলেও যাব।
জোছনায় আমার কত বিচিত্র অনুভব যে হয় তার ইয়ত্তা নেই। ধরা যাক, মন অনেক ভাল। ফুরফুরে। খোশ মেজাজ। তার উপর ঝিরিঝিরি হাওয়া। আকাশে থালার মতন বড় ফর্সা চাঁদ। প্রিয় শিল্পীর গান শুনছেন পাশে বসে। এই মুহূর্তে হঠাৎ করে আপনার মন খারাপ হবে না জানি।

কিন্তু আমার হয়। এরকম সময়েই আমার মন খারাপ হয়। কোন এক রূপালী দুঃখে পুড়ে মরি আমি। চুপচাপ কোথাও বসে থাকতে মন চায়। ইচ্ছে করে সাপের মতন শীত নিদ্রায় চলে যাই। আকাশ উথাল পাথাল করে বৃষ্টি নামুক খুব করে চাই। হঠাৎ করেই অন্য একটা ভুবনে ঢুকে পড়ি আমি। বড় নিশ্চুপ আর বিষণ্ণ সে ভুবন।

এমন হঠাৎ হঠাৎ মন খারাপগুলো ভালো হতে কোন কারণ লাগেনা। হয়তো সামন্য ঝিঁঝিঁপোকার ডাকেই মন ভালো হয়ে যায়... খুব মন ভালো হয়ে যায়..



সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৪
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি একটি বেঈমান আর গাদ্দারদের দল।

লিখেছেন তানভির জুমার, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫০

‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন

এলপিজি কার্ডে সংকট কমবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬


অনেক হতাশার মধ্যেও মাঝেমধ্যে সরকারের কোনো ভালো উদ্যোগের খবর দেখলে ভালো লাগে। অন্তত মনে হয়, সাধারণ মানুষের কষ্টের জায়গাগুলো নিয়ে সরকার কিছুটা হলেও ভাবতে শুরু করেছে। তেমনই একটি খবর... ...বাকিটুকু পড়ুন

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

×