somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনৈতিক ডাইরি: এক

২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ এর সরকারী নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তাই বাংলাদেশকে প্রকৃত সংস্কার করতে প্রয়োজন সরকারী নাম থেকে শুরু করে সকল সরকারী কাগজপত্রে লেখা ক্রীতদাস প্রথার ধারাগুলোকে বদলে স্বাধীন এবং সার্বভৌমের জীবন উপযুক্ত করে ধারা তৈরি করা। ক্ষমতার লিখিত রূপ থেকেই তার বন্টন এবং প্রয়োগ হয়। অবশ্য রাষ্ট্র বিষয়টা এত বড়, যার প্রকৃত উদাহরণ দিতে গিয়ে, অসংখ্যা গ্রুপ অব কোম্পানীর মতো একটি প্রতিষ্ঠানকে, কাছাকাছি রূপ হিসাবে বুঝাতে পারি। এই উদাহরণ বর্তমান সময়ের কর্পোরেট রাজনীতিতে দখল এবং অর্থ পাচার হিসাবকে মনে করানোর জন্য দেয়া যেতে পারে। বৃটিশ কোম্পনী যেমন অর্থ পাচার করতো, এখানেও তাই হচ্ছে। বরং বৃটিশের চেয়ে হত্যা, গুম, ধর্ষন বেশি হচ্ছে। যেমন বৃটিশ তার দেশে অর্থ পাচার করেছে এবং নিজেদের পরিবারকে ইংল্যান্ড রাখতে, তেমন আমাদের রাজনৈতিক নেতারা সেই কোম্পনীর মালিকের মতো নিজের পরিবার দেশের বাহিরে রাখার জন্য, অন্যদশের নাগরিকত্ব্ নিয়ে রাখছেন নিজেও, রাজনীতি ব্যবসায় ঝামেলা হলে এদেশ ছেড়ে চলে যায় বিদেশে। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের অর্থনীতি এবং জনগণের জীবন-যাপন দেখলে, রাষ্ট্র একটি বিমূর্ত ধারণাও মনে হতে পারে। কারণ স্বাধীন দেশগুলোর মানুষের জীবন যাপন অন্য রকম। তাই তো সেদেশে আধুনিক ক্রীতদাসের প্রভুরা নাগরিকত্ব নিয়ে রেখেছেন।
অবশ্য রাষ্ট্রকে মূর্তি বা আকৃতিময় দেখতে পারে একজন রাজনৈতিক ব্যক্তি, এই জন্য তারা সরকার পরিচালনা করেন। আমাদের রাজনৈতিক বিধান এবং চিন্তা বৃটিশের দেয়া, সেখানে জনগণ নির্বাচনের মাধ্যমে স্বাধীন হয়ে, পূর্ব প্রভুদের নির্বাচন করতে বাধ্য হয়। বৃটিশ আমলের অত্যাচারের হাতিয়ার গুলোকে চিহৃিত করলে বর্তমান সরকার ব্যবস্থার শক্তিগুলোকে স্পষ্ট হবে। যেমন সামরিক হাতিয়ার, পুলিশ এবং সেনাবাহিনী আছে। ইতিহাসিকভাবে বৃটিশ সেনাবাহিনী ভারর্তবর্ষ ছাড়া আরো কোথাও যুদ্ধ করে নাই। ক্রীতদাস ধরে নিয়ে গিয়ে, বৃটিশ যে আমাদের মালিক; তা বুঝানোর জন্য তৈরি করেছিলো আইন এবং বিচার বিভাগ। আইনকে বলা যায় আধুনিক ক্রীতদাসের ভগবানতন্ত্র। স্বাধীন একটি দেশের আইন হয় জাতীয় সত্য এবং ঈশ্বরের মতো স্বাধীন, শক্তিশালী, যিনি প্রতিটি প্রাণকে ন্যায় দেয়। এই আইন কোন ধর্মগ্রন্থ নয়, এটা মানুষই তৈরি করে। ভোটের মধ্য দিয়ে আমরা যাদের বাংলাদেশ সরকারের মালিকত্ব দিয়েছি, তারাই এই আইন বানায়। এত এত শক্তি যে বৃটিশের আছে এবং তারা আমাদের চেয়ে উন্নত, তা বুঝানোর জন্য আমাদের উপযুক্ত করতে, তারা শিক্ষা প্রতিষ্ঠান করলো মানে শিক্ষা ব্যবস্থা দিলো। বিশ্বময় বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যায়ল বানাল । এই শিক্ষাব্যবস্থা তারা তৈরি করা হয়েছিলো কুকুর শিকারী প্রক্রিয়া থেকে। যাতে এই শিক্ষাব্যবস্থা থেকে বের হওয়া প্রতিটি মানুষকে বৃটিশ সরকারের কাছে সত্যতার সাথে অর্থ পাচারে সর্বোচ্চ সহযোগিতা করতে পারে, নিজ ইচ্ছায়। বৃটিশ এই বিশাল অর্থপাচারের জন্যই এত এত দেবতা হওয়া, ক্ষমতা ধরা, জ্ঞানের সিঁড়ি দেয়া। অর্থের সারকারি নাম অর্থনীতি। ব্যাংক, বাজেট, উন্নয়ন, বিদেশে পাচার। সব টাকার গতিপথ। অর্থনীতির গতিপথ নির্ধারণ করাই রাজনীতির গোপন নাম। তাই একটি দেশকে স্বাধীন এবং সার্বভৌমত্ব পূর্ণ করতে হলে আগে দেশের মানুষকে এই হাতিয়ারগুলোকে জানতে হবে। সে কাজও রাজনৈতিক ব্যক্তির কাজ, যার কাছে রাষ্ট্র একটি স্পষ্ট ধারণা, বিমূর্ত নয়।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসুন বর্তমান বিশ্বের কিছু তথ্য দেখি!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১২:০১

- চীনে বর্তমানে প্রায় ৩ কোটি মানুষ অবিবাহিত, যার মধ্যে বিপুল সংখ্যক নারীও রয়েছে। বিশেষ করে ২৫–২৯ বছর বয়সী নারীদের মধ্যে অবিবাহিত হার ৫১% এর বেশি, আর ৩০–৩৪ বছর বয়সী... ...বাকিটুকু পড়ুন

৭১ নিয়ে বানিজ্য করা খুব খ্রাপ....কিন্তু তার পরিবর্তে ইসলাম/ধর্ম নিয়ে বানিজ্যে নেমে পড়া কি সমিচিন?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৮

দাড়ি টুপির সাথে আরবদের আলখেল্লা পরিধান করে, সুন্নতি লেবাস ধারণ করে যারা honey nuts বেচে, তাদের চেয়ে খুব উন্নততর, সৎ লোকের সংগঠন জামায়াতে মওদুদী না। বরং ইসলাম ধর্মকে দলীয় সংকীর্ন... ...বাকিটুকু পড়ুন

আমার যাদুর পেন্সিল...!

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২

কালি কলম দিয়ে কেন লিখি?


কারন ওতে মনটা ভালো থাকে। বিক্ষিপ্ত মনে নেমে আসে স্বস্তির বারিধারা। কালি কলম দিয়ে লেখালেখির কতো বৈচিত্রময় ও কতো রোমাঞ্চকর হতে পারে তা কেবল... ...বাকিটুকু পড়ুন

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

×