সমস্ত প্রতিষ্ঠানে শুধু শূকর চাষ হচ্ছে।
শিক্ষা-সেবা-শিল্প এমনকি ধর্মালয়ে,
গবাদী চাষ করছে অ-গবাদী রাখাল।
আমরা যারা প্রতিষ্ঠানে জন্ম নেইনি-
আজীবন শূকরের খাদ্য সংগ্রহে
যুক্ত করেছি আমাদের খাদ্যনালী।
এখানে,
তুমি আমি পদবীতে পার্থক্য
মাথা কেঁটে দিলে এক টুকরো স্বার্থ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


