somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনৈক লেখকের প্রতি এবং তথাকথিত বুদ্ধিজীবিদের প্রতি

২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাননীয় লেখক! ইদানীং আপনাকে বিভিন্ন টক শো এবং লেখালেখিতে দেখতে পাওয়া যায়। আপনার প্রতি কথায় যথাযথ যুক্তি থাকে এবং আমি মনযোগ দিয়ে তা শুনে থাকি। সম্মপাদকীয় কলাকগুলি মোটামুটি পড়ে থাকি। আপনার বক্তব্যে সব জায়গা আশার কথা থাকে, ভাবনার কথা থাকে এবং আপনার কথায় সর্বক্ষেত্রে বিচরণ করেন। যেমন-বাংলাদেশের রাজনীতি, ইসলাম, ইতিহাস, সরকারী দল, বিরোধী দল, সাধারণ লোকের পছন্দের লোক অথবা অপছন্দের লোকের ক্ষেত্রেও।এমনকি এদেশের ওলী আউলিয়াদেরসহ আলেম ওলামাদের নিয়ে কথা বলেন। কিন্তু আমি কনফিউজড আপনি আসলে কোন অবস্থানে বসবাস করেন?

প্রত্যেকটি মানুষের তার নিজ বিশ্বাসের ফলে একটি স্বতন্ত্র অবস্থান থাকে।কিন্তু আমি আপনার যথাযথ অবস্থান দেখিনা। আপনাকে বিভিন্ন টকশোতে কথা বলতে দেখি। মাঝে মধ্যে মনে হয় আপনি সুবিধাবাদি, আবার মনে হয় অন্যায়ের বিরুদ্ধে আপনি একজন প্রতিবাদি, আবার মনে হয় আপনি কোথাও একটু ভয় পেয়ে কথা বলেন। যেমন সরকারের সমালোচনা করেন, আবার প্রশংসার সর্বোচ্চ শিখরে নিয়ে যান। তাই উদাহরন দিয়ে বলি-

“ একসময় বিয়ে বাড়ীতে বাড়ীর চারদিকে ঝাড় বাতি লাগানো হতো।এখনকার মতো ছোট ছোট নিয়ন আলোর বাতি দিয়ে নয়। তখন বড় বড় 100 ভোল্টের বাতি দিয়ে এসব ঝাড় বাতি গুলি বানানো হতো। যখন তাতে বিদ্যুতের সংযোগ দেয়া হতো। তখন বাতি একটার পর একটা মিটমিট করে জ্বলতো এবং মনে হতো বিজলী (কারেন্ট) গুলি দৌড়াচ্ছে অর্থাৎ এক বাতি হতে অন্য বাতি, অন্য বাতি হতে তারে পরে বাতিতে যেত। প্রত্যকটি বাতি বিভিন্ন রংয়ের হওয়া যখনই একটি বাতি ছেড়ে অন্য বাতিটি জ্বলে উঠতো তখনই অন্য কালার ধারণ করতো। অর্থাৎ একটি রং দেখতে পেতাম না। পরিবর্তিত রং দেখতে পেতাম। (বুঝতে পারছেন আমাদের মনে কি অবস্থা)

তাই বর্তমানে আমরা কনফিউজড হয়ে যাচ্ছি। আসলে কে সুবিধাবাদি আর কে সুবিধাবাদি নয় বুঝতে পারছিনা। বর্তমান সময়ের লেখন, বুদ্ধিজীবি, লেখন, কলামিষ্টদের সম্পর্কে যথার্থ ধারনা তৈরী হচ্ছে। অনেকেই তারা তাদের অবস্থান পরিস্কার করে ফেলেছে। উদাহরন স্বরূপ বলা যায়-

“ কোন এক মৌসুমে একটি পুকুর বর্ষার পানিতে তলিয়ে যায়। বর্ষা সরে গেলে পুকুরটি নতুন পানিতে চকচক করতে থাকে, আস্তে ব্যবহারের ফলে পুকুরটি কলুষিত হতে থাকে। পরবর্তীতে দেখা যায় মানুষ এই পুকুরে নামলে শরীরের ক্ষতি হয়, নানান রোগে আক্রন্ত হয়, মাঝে মধ্যে পা কেটে যায় অর্থাৎ ব্যবহারের অনুপেযোগী হয়ে উঠে। যখন আস্তে আস্তে পানি শুকিলে গেল তখন দেখা গেল পুকুরের তলায় অনেক ভাঙ্ড়া ঝিনুক, কাচ ভাঙ্গা, লোহা, তার কাটা, ভাঙ্গ ছুরি ইত্যাদি নানা ধরনের ক্ষতিকারণ দ্রব্যাদি।ফলে পরিস্কার করা সম্ভব হয়। আর যখন পুকুরের শুকনা মাটিতে নিরানি (আচর) দেয়া হলো তখন আরো বড় বড় কাচের টুকরা, অত্যন্ত ভয়ংকর ক্ষতিকারক দ্রব্যাদি বের হল। ফলে মানুষ ঐ পুকুরের ভয়ংকর অবস্থা দেখতে পেল। যদি নিরানি দেয়া না হতো অর্থাৎ আচরানি দেয়া না হতো তাহলে কি অবস্থা হতো তা সহজেই অনুমেয়। এই গুপ্ত ক্ষতিকর কাচের টুকরা গুলো পরবর্তীতে আবার বর্ষার সরে যাবার পর মানুষেকে দ্বিগুন ক্ষমতা নিয়ে মানুষের ক্ষতি করতো।

তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার সাথে সেই সকল কাচ ভাঙ্গাগুলি এতদিন পানির নিচে ছিল যা মাঝে মধ্যে মানুষের পায়ে আঘাত করতো। বর্তমান সময়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই শুকনা পুকুরের নিচের অংশে এমন আচর দিয়েছেন (তাঁর আর্শীবাদের কল্যাণে) যে, আমরা সাধারণ জনগন সেই সকল কাচ ভাঙ্গ, ঝিনুকের টুকরো (তথাকথিত বুদ্ধিজীবি, কলামিস্ট, লেখন, অধ্যাপক, সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সংস্কৃতিক কর্মী ইত্যাদিসহ আরো অনেককে) গুলোকে চিনে ফেলেছি। তাই আমরা সাবধান হওয়ার চেষ্টা করছি। মাননীয় প্রধানন্ত্রীর এসব কাচ ভাঙ্গা দ্বারা যতটুকু উপকার হয়েছে তার চেয়ে আমাদেরকে তিনি বেশি উপকার করেছেন তথাকথিত বাম, বুদ্ধিজীবি, লেখন, দালাল, সংস্কৃতিক অংগনে লুকিয়ে থাকা ক্ষতিকারণ পদার্থগুলিকে চিনিয়ে দিয়ে। তিনি এসব পদার্থ না চেনালে আমরা কখনোই তাদের চিনতাম না। ফলে তাদের সামাজিক ভন্ডামির কাছে আমরা বার বার ধরা খেতাম। সবই আল্লাহর ইচ্ছায়।

তাই লেখকের প্রতি অনুরোধ আপনার স্বতন্ত্র অবস্থান আমাদের কাছে আপনার লেখনি অথবা বাচন দিয়ে পরিস্কার করুন এবং আমাদের নতুন প্রজন্মের মনের অবস্থান অনুভব করুন আপনার কথায় আমাদের যে এটি মনে না হয় যে আপনি কারো লেজুর বৃত্তি করছেন।......আমাদের মঙ্গলের জন্য এতসব কথা।

সংবিধিবদ্ধ সতর্কীকরণ (লাগামহীন বাকযুদ্ধে অবস্থানকারী অন্ধ সৈন্যদের জন্য) জেনে রাখা ভালো “ একটি বিশেষ জায়গায় অবস্থানকারী এই তরুনরাই তরুন প্রযন্ম নয়, আরো তরুন প্রজন্ম আছে (পর্যবেক্ষনকারী), এই তরুন প্রজন্মরাই নিবে সে দিনের ও কাছে”, অপেক্ষা করুন। সঠিক সময়ে তারা দেশের হাল ধরবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×