somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগ্নতাই অশ্লিলতা নয়

০২ রা অক্টোবর, ২০১২ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা চলচ্চিত্রের অশ্লিলতা যখন স্বর্ণযুগ পালন করছিল। চারিদিকে যখন এর সমালোচনা হচ্ছিল তখন চলচ্চিত্র সংশ্লিষ্ঠ জনৈক ব্যক্তি তার সিনেমার পোষ্টারে লিখেছিলেন নগ্নতাই অশ্লিলতা নয়।

অনেক বছর পরে এসে ঠিক একই রকম একটা মহা বানী শুনলাম। আরিক অর্থে একই নয়,ভাবার্থে কাছাকাছি।
এবং সেই বানীটি শুনলাম আমাদের খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে।

তিনি বলেছেন “এই সরকারের সময় কোনো খাতেই দুর্নীতি হয়নি” রোববার বিকেলে নিউইয়র্কে জাতিসংঘের স্থায়ী আবাসিক মিশনে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।এখানে দেখুন

এবার কয়েকটি বিষয় ভাবনুতো......
ক্স শেয়ার বাজার থেকে লুট হলো কটি টাকা
ক্স কুইক রেন্টাল বিদ্যুতের নামে হাজার হাজার কেটি টাকা লোপাট হচ্ছে
ক্স সাবেক রেলমন্ত্রীর এপিএসের গাড়ি থেকে বস্তা ভর্তি টাকা পাওয়া গিয়েছে
ক্স হলমার্ক কেলেঙ্কারীতো এখনো সেলিব্রেটি ইমেজ ধরে রেখেছে
ক্স দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়ন বাতিল করেছে
এছাড়া আরো কত শত দুর্নীতিযে রয়েছে তার ইয়াত্ত নেই। এত কিছুর পরেও মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্য কিসের পরিচয় বহন করে?

আমার মনে এর কয়েকটি কারন উঁকি দিয়েছে।
ক্স প্রধানমন্ত্রী কোন দুর্ঘটনায় তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। বাংলা সিনেমার মত আরেকটি দুর্ঘটনা ঘটানোর মাধ্যমে তার স্মৃতিশক্তি ফিরে আসবে।
ক্স প্রধানমন্ত্রী যেকোন বিষয় এক দিনের বেশি মনে রাখতে পারেননা।
ক্স প্রধানমন্ত্রী মিথ্যা বলেছেন।
ক্স মাহফুজুর রহমানের বক্তব্যই সঠিক, প্রধামন্ত্রী একটু বেশি কথা বলেন, সে কারনে অনেক সময় অপ্রয়োজনীয় বিষয় বেরিয়ে যায়।
ক্স অথবা তার কাছে দুর্নীতির সঙ্গা আমরা যা যানি তার উল্টো।
ক্স অথবা তিনি দুর্নীতি কি সেটা জানেনইনা।
ক্স অথবা দুর্নীর নামটাও পরিবর্তন হয়ে......নীতি রাখা হয়েছে।
ক্স অথবা আমরা যেগুলোকে দুর্নীতি বলছি প্রধানমন্ত্রীর কাছে সেগুলো দুর্নীতর পর্যায়েই পড়েনা।

আমার মনে হয় শেষোক্ত ধারনাটাই অধিকতর ঠিক। কেননা যার অর্থমন্ত্রী হলমার্ক কেলেঙ্কারীর পর বলেন এটা তেমন কোন অংক নয়, তার কাছে এগুলো তো দুর্নীতি হবার প্রশ্নই আসেন।
এই যেমন, বিভিন্ন অফিস আদালতে ফাইল একটু আধটু এদিক ওদিক করতে যা দেওয়া লাগে সেটার নাম পরিবর্তন হয়েছে এবং এটাকে এখন আর দুর্নীতির পর্যায়ে ফেলা হয়না তেমনি আমাদের কাছে বড় হলেও এইসব ঘটনা তাদের কাছে অতি ছোট এবং ধরার মধ্যেই আসেনা।
এত কষ্ট করে দেশ চালাচ্ছেন তারা। সারা জীবনকে ইনভেস্ট করে মতায় গিয়েছে... এগুলো হচ্ছে তার জন্য একটু .... আরকি। এতে আমাদের কিছু মনে করা উচিৎ নয়............




সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১২ রাত ১১:৪৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×