"আজ বসে বসে লিস্ট করলাম কোথায় কোথায় যাবো এবং কি কি দেখা বাকি তোমার সাথে।
আমি ফার্স্ট ট্রেন দেখবো, তারপর তোমার সাথে ট্রেন জার্নি করবো।
ভৈরব যাবো, সিলেট যাবো, সেখানের সব কিছু তুমি আমাকে সুন্দর করে বর্ণনা করবে, চিনাবে। একদিন টমটম গাড়িতে উঠবো, আমি কখনো উঠিনি, সো তোমার সাথে প্রথমবার উঠবো। ঠাণ্ডায় একদিন যেদিন অনেক ঠাণ্ডা পরবে তুমি আমি একটা চাঁদর এর নিচে দুজন দুজনার হাত ধরে বসে বসে চাঁদ দেখবো, আর চা খাবো, যে চা তুমি বানাবে। তোমার হাতের চা।

তোমাকে নিয়ে পুরো বাংলাদেশ টার সব গুলো গ্রাম ঘুরার একটা স্বপ্ন আছে। প্রত্যেকটা এরিয়ায় যাবো। নদীকে কখনো তেমন ভাবে অনুভব করিনি, তাই ইচ্ছে আছে তোমার সাথে বসে নদীতে পা ভিজিয়ে খুব কাছথেকে অনুভব করবো। ফুতপাতের চায়ের দোকানে কখনো চা খাইনি, তোমার সাথেই একদিন খাবো। একদিন বৃষ্টিতে ভিজবো, তুমি আর আমি। বৃষ্টির দিনে রিক্সায় করে ঘুরবো। বৃষ্টিতে ভিজে তোমাকে একটা কিস ও করবো।

একটা বাইট ও করবো তোমার লিপু টা তে ছোট্ট করে।

ঠাণ্ডার এক রাতে তুমি আমি প্যাকেট হয়ে সারারাত বাইরে হাটবো, গল্প করবো হাটতে হাটতে তোমার হাত ধরে। বাসে একদিন লং রোড এ রাতে জার্নি করবো। সারারাত তুমি গান গাইবে আর আমি তোমার দিকে তাকিয়ে থাকবো। প্রচন্ড শীতে কখনো কখনো তোমার গরম গরম শরীরে আমার ঠাণ্ডা ঠাণ্ডা হাত লাগিয়ে দিবো। :p প্রতি রাত এ তোমার বুকে মাথা রেখে শান্তির একটা ঘুম দিব। প্রতিটা সকাল এ ঘুম ভেঙ্গে চোখ খুলে তোমাকে দেখবো এবং একটা কিসি দিবো।

"
তোমার এই ইচ্ছেগুলো আজ আমার স্বপ্ন হয়ে আছে কিন্তু তুমি থাকলে না.........