এ কি শুনলাম!!! জাগৃতি প্রকাশনির প্রকাশক ফয়সল
আরেফিন দীপনকে দুর্বৃত্তরা খুন করেছে!!
কিছুদিন আগে আমার একটি পান্ডুলিপি নিয়ে দীপন
ভাইয়ের সাথে দেখা করেছিলাম। উনি পান্ডুলিপিটা
পড়ে আরো একটু ইডিট করে উনার কাছে পাঠাতে
বলেছিলেন। সেই ইডিটের কাজ এখনো চলছে।
এর মধ্যে আমি বেশ কিছু ছোটগল্পও লিখে
ফেলি। ভাবছিলাম আজকেই সেগুলো দীপন
ভাইয়ের কাছে পাঠাবো। দীপন ভাইয়ের ঠিকানাটা
ভুলে যাওয়ায় ঠিকানাটা লিখতে পারিনি। ভাবছিলাম
আজকেই নেটে সার্চ দিয়ে উনার ঠিকানাটা ম্যানেজ
করবো। কিন্তু somewhere in blog এ ঢুকে এ আমি
কি দেখলাম?? দীপন ভাই, আমি এবার এই পান্ডুলিপিটা
কী করবো?? কার ঠিকানায় পাঠাবো??
একজন ব্লগারের বই ছাপানোর জন্য যে দেশে
প্রকাশককে খুন হতে হয় আমি সে দেশকে ঘৃণা
করি।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



