আমার একটা বাড়ি হবে...না বাড়ি না...ঘর হবে...আর এক চিলতে বারান্দাও...সমুদ্র আর পাহাড়ের মাঝে...বারান্দায় দাঁড়ালেই দেখব সীমাহীন আকাশ আর সাগরের মিতালী...নীলের মাঝে হারিয়ে যাবো যখন-তখন...জোছনায় ভিজব, আবার বৃষ্টিতেও......এক হাতে গল্পের বই থাকবে, আরেক হাতে গরম চায়ের কাপ...যখন ইচ্ছে হবে চিৎকার করে কাঁদব আবার পরমুহুর্তেই খিলখিল করে হাসবো...ঘরের চালে যখন বৃষ্টি পড়বে, সেই শব্দের সঙ্গে তাল মিলিয়ে গুনগুন করে গেয়ে উঠবো প্রিয় কোন গানের সুর...কিংবা গুণবাবুর কবিতা......রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ'র প্রেমের কবিতাও ভুলভাল আওড়াবো আনমনেই...যখন মগ্ন থাকবো আত্মিক প্রেমে......আবার হয়তো নীল সমুদ্রের পাড়ে দৌড়ে বেড়াবো নূপুর পায়ে...পা ভিজিয়ে দেবে সমুদ্র...মন ভেজাবে পূর্ণিমা......সূর্যাস্ত কিংবা সূর্যোদয় দেখে কাটিয়ে দেবো কয়েক যুগ......আমার কোন তাড়া থাকবেনা......থাকবেনা কোন পিছুটান......কেউ ডাকবেনা, কেউ খুঁজবেনা......মাঝে মাঝে মন খারাপ হবে...একা লাগবে...মনগড়া মানুষের সঙ্গে কথা বলব তখন...সে কেবল শুনবে...হাসবে প্রশ্রয়ের হাসি...আমি থাকবো, থাকবে একাকীত্ব...আর থাকবে ঈশ্বরের হাতছানি...............এভাবে নিজের মাঝেই তো হারাতে চেয়েছিলাম.........আমার একটা বাড়ি হবে...না বাড়ি না...ঘর হবে.........আমি থাকবো, থাকবে একাকীত্ব............
আলোচিত ব্লগ
হারানো বিজ্ঞপ্তি

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন
সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......
আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
অল্প একটু পাশে থেকো
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন
মাইনকা চিপা

এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।