আর দু-চারটা ছেলে-মেয়ের মতো বেড়ে উঠতে থাকি আমি। সবার মতো স্বপ্ন দেখতে থাকি, ডাক্তার হবো, প্রকৌশলী হব, পাইলট হবো, পুলিশ হবো, চোর ধরবো আরো কত কি। স্বপ্ন দেখা শেষ হয় না আমার। এরই মধ্যে বাবার হাত ধরে স্কুলে যাওয়া শুরু করি। আমার মতো রাকিব, শুভ , নিলীমাও আসে স্কুলে। আমরা গল্প করি , কে কি হব। তাদের ও ইচ্ছে এটা হবে, ওটা হবে।
তবে,যতই দিন যায় ততই আমার স্বপ্নগুলো কেমন যেন ছোট হয়ে আসে। একদিন স্যার বলেন, এই সহজ জিনিস পারোনা? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না।এমন করে বাবা বলেন, মা বলেন, পাশের বাড়ির চাচা বলেন " তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা"। কি জানি, তখন থেকেই মনে হয় আমার ভেতর নতুন একজন আমি জন্ম নেয়,"কিচ্ছু না হওয়া আমি"
যা কিছু করতে যাই না কেনো, মনের ভেতর থেকে শুধু একটি প্রশ্নই উকি দিতে থাকে "আমি পারবোতো?"
সাথে সাথেই স্যার , বাবা, মা, আশে পাশের মানুষগুলোর কথাগুলো সজোরে কানের কাছে বাজতে থাকে " তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা, তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা, তোমাকে দিয়ে কিচ্ছু হবেনা"।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


