somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহা ভেলকি !

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশ তোমার সন্তানেরা বিভক্ত হয়ে গেছে আজ। বিভক্ত হয়ে গেছে
ব্যাক্তিস্বার্থে; মানবিক ক্ষুদ্র স্বার্থে ভিন্নতর । অথর্বের দল এই মালিকানা
চায় তোমার কলজের । চায় হৃদপিণ্ড, শিরা, উপশিরা, ধমনীরও । একদল
তাঁদের বিশ্বাস পোষে লেবাসি ধর্মতন্ত্রে, আরেক দলের তৈলমর্দন প্রভুতন্ত্রে ।
ওঠে মেতে সগৌরবে উন্মাদের অশ্লীল উৎসবে ! ফেরি করে রাক্ষুসে ক্ষুধা,
যেন হায়নার হিংস্রতায় যথার্থ জীবন। ভাবখানা এই যেন ন্যায়ের তৌলদণ্ড
ওদের হাতেই ন্যাস্ত করেছেন স্বয়ং আল্লাহ্‌ তায়লা । নিয়েছে অলৌকিক হাত
থেকে তাঁর । বাংলাদেশ, তোমার সন্তানদের সৃষ্ট অমানবিক সভ্যতার আণবিক
সাবমেরিনই এই বিষাদের মুখোশ হয়ে প্রসারিত করে দেয়, দিচ্ছে কেবলই,
ধ্বংসের সীমানা ক্রমশই, অস্তিত্বের ভেতরে অন্ধকার । যেন, মানুষরূপী এই
ডায়নোসোরই ভয়ংকর সব বিভীষিকা ছড়িয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবে মানচিত্রের কাঠামো !

বাংলাদেশ, যদিও আঁধারে পথ হাতড়ে এখনো চলতে হয় তোমার । চলছো তুমি
তোমার বিয়াল্লিশেও। অথর্বের দল এই রটায় তবুও অযাচিত জল্পনা কল্পনা জন্ম
রহস্য নিয়েও তোমার । রটায় বিভ্রান্তি ধর্মের প্রতি অবমূল্যায়নের ধোঁয়া তুলে ।
ঝড় তোলে সমালোচনার । মিথ্যের সাথে সত্যির মিশেল মেশায়, ফায়দা তুলে নেয়
সাম্প্রদায়িকতার । আমার দুঃখ, মাতৃগর্ভে অন্ধকারে ছিলাম কথিত, এখন বয়ে
চলছি প্রতিনিয়ত । আমার দুঃখ, কিছু কালকেউটে আর নেকড়ের পালই নিদারুণ এই
দুঃসময়য়ে জাহির হয় ত্রাণকর্তারূপে । জাহির হয় বিশ্বাসরূপে, সেবকরূপে তোমার ।
অথচ তখনও সীমাহীন অন্ধকার আঁকরে তোমার বীরেরা দাঁড়িয়ে রয় ক্রমশই সবচে
দিধাগ্রস্থ-, ক্ষুধা, মৃত্যু, বেদনা, অসত্যের কাঠামোয় । দাঁড়িয়ে রয় কিংকর্তব্যবিমুঢ় হয়ে ।

বাংলাদেশ, তোমার বিয়াল্লিশেও নিদারুণ দুর্ভাগা তুমি, নির্মম সভ্যতার চরম বিকাশ, তুমি
নেড়িকুত্তার অভয়ারণ্য । লাশের পর লাশের স্তুপই পছন্দ বেশী সন্তানদের তোমার, পছন্দ
কালকেউটে আর নেকড়ের পাল । বাংলাদেশ, সবচে দুর্ভাগা তুমি । কেননা, সক্রিয়
কালোহাত, ধর্মীয় আলখেল্লায় পরিপাটি পিশাচ মসনদের নীল নকশা আঁকে এখানেই,
ফেরি করে রাক্ষুসে ক্ষুধা । ভাবখানা এই, যেন ন্যায়ের তৌলদণ্ড তাঁদের হাতেই ন্যাস্ত ।
এদের একদলের বিশ্বাস লেবাসি ধর্মতন্ত্রে, আরেক দলের তৈলমর্দন প্রভুতন্ত্রে । বাংলাদেশ,
তোমার এইসব অবাধ্য, প্রবঞ্চক, বিশ্বাসঘাতক সন্তানদের ষড়যন্ত্র ও স্বার্থসিদ্ধির আণবিক
বারুদ সীমাহীন ভয়াবহতায় চতুর্দিক থেকে নির্বিচারে বিক্ষিপ্ত হয়ে ভাঙতে ভাঙতে বন্ধনহীন
করে দিচ্ছে ক্রমাগত পঞ্চান্ন হাজার বর্গ মাইলের আটষট্টি হাজার গ্রাম বিস্তীর্ণ মানচিত্র তোমার !


২৫শে মার্চ ২০১৩
বিকেল, উত্তরা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৩ রাত ১২:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×