স্ত্রী এবং নিঃসঙ্গতা বিষয়ক ও অন্যান্য কবিতা
০২ রা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১)
স্ত্রী এবং নিঃসঙ্গতা বিষয়ক
এটা ছিলো পাঁচ বছর আগে। আমার স্ত্রী শুয়ে ছিলো, আধখোলা। আমি তার মৌনতাকে অবলোকন করছিলাম। তার বুকে নদীর শব্দ বইতো আর কপোল থেকে ঘাড়, ওষ্ঠগুলো ছিলো প্রেমময়। আমি তার পাশাপাশি দাঁড়ালাম। তার অভিব্যক্তি, অঙ্গভঙ্গি চিত্তাকর্ষক ছিলো। আমি তাকে পাঠ করছিলাম। পাঠ সম্পূর্ণ হওয়ার আগেই, আমার ১২ বছরের নিঃসঙ্গতা সে টের পেয়ে যায়! যা একদা ছিলো চিরায়ত, ঈশ্বরের মত বাস্তব।
ভ্যাবাচ্যাকা খেয়ে আমারও প্রশ্ন জাগে, তবে কি সেও প্ররোচিত হয়েছিলো যুবক আপেলের লোভে? জ্যোতিষীর তোতাপাখিই হয়তো জানে- মনে মনে ভাবি!
২)
হৃদয়
সাগর বিশাল
আরো বেশি জলরাশি
দেখতে চাইলে
হৃদয়ে তাকাও
ভিন্ন এক জলরাশি সেখানে
যা বয়ে চলে জীবনব্যাপী!
৩)
রাতের মত আঁধার
রাতের ঘুমে টের পেলাম
তুমি বাড়িতে নেই__
তোমাকে ভাবতে গিয়ে দেখি
রাতের মত আঁধার ছাড়া
সেখানে আর কিছুই নেই!
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০২৩ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে...
...বাকিটুকু পড়ুন





বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।
এটা কেন...
...বাকিটুকু পড়ুনসাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের...
...বাকিটুকু পড়ুন
সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,...
...বাকিটুকু পড়ুন