কি বিশাল ভালবাসার আকাশটা
সাজিয়ে রেখেছি তোমার জন্য,
তুমি ক্ষণিকের জন্য আসবে সেথায়
মুগ্ধ হয়ে দেখবে তোমার জন্য কত আয়োজন!
তোমার জন্য নৌকা সাজিয়ে রেখেছি
ধানসিঁড়ি নদীর পারে,
তোমার সাথে দুদণ্ড ঘুরে বেড়াবো অনন্ত হাওয়ায়
তোমায় একটু সময় হলে।
তোমার অপেক্ষায় আমি তাকিয়ে রই
অনন্তকাল, অধীর আগ্রহে,
একটিবারও তোমার দেখা পাবার জন্য
তোমায় অনেক ভালোবাসি বলে।
কিন্তু তুমি একবারও তাকিয়ে দেখলেনা
একটুও সময় দিলেনা মনটাকে শান্ত করতে,
বুঝলেনা ভালবাসি কত
শুধুই কল্পনার অসীম জগতে পাঠিয়ে দিলে...দুর থেকে আরো দূরে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




