somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রদ্ধেয় এবাদুক হক

৩০ শে জুন, ২০২১ সকাল ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পশ্চিমবঙ্গে লেখালেখি করেন এমন যে কয়জনের সাথে পরিচিত তার মধ্যে কবি ও সম্পাদক এবাদুল হক সবচেয়ে ঘনিষ্ঠ। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এবাদুল দা-র সাথে খুউব অল্প সময়ে মধুর সম্পর্ক তৈরি হয়ে যায়। প্রায় আড়াই গুণ বেশি বয়সের একজন মানুষের সাথে এত অল্প সময়ে এত গভীর বন্ধুত্ব হবে কখনও ভাবিনি।
প্রায়-ই এবাদুল দা-র সাথে ফোনালাপ হত। কবিতা বিষয়ে খুব-ই গুরুত্বপূর্ণ কথা শুনতাম। কিভাবে কবিতা লিখতে হয়, এবাদুল দা বুঝিয়ে বলতেন।
"এবং পুনশ্চ" ও "আবার এসেছি ফিরে" নামদ্বয়ে দুটি সাহিত্য সাময়িকী সম্পাদনা ও প্রকাশ করতেন। একদিন জিজ্ঞেস করি, আচ্ছা দাদা, আপনার অ...
এতটুকু বলতেই দাদা বুঝে নেন কি বলতে চাইছি। দাদা বলেন, না। কেউ নেই। আমার অবর্তমানে পত্রিকা দুটো প্রকাশ করার মত তেমন কেউ নেই।
এবাদুল দা ভালোবেসে আমাকে সুজন বলতেন। আমি বলতাম গুরু।
একদিন কথায় কথায় তার বাড়িতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করি। দাদা বলেন, তোমাদের রাজশাহী থেকে আমার বাড়ী বেশি দূরে নয়। আমাদের ভগবানগোলা থেকে রাজশাহী দেখা যায়। কখনও পশ্চিমবঙ্গ গেলে আমাকে শান্তিনিকেতন নিয়ে যেতেও রাজি হয় দাদা।
ফোনালাপে ঢাকার বইমেলার খুব প্রসংশা করতেন। প্রায়-ই ঢাকার বইমেলায় আসতেন। এবারও আসতে চেয়েছিলেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক নয় বলে আসতে পারেননি।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে মুর্শিদাবাদ যাব বলে জানাই। দাদা বলেন, অনেক দিন থেকেই তো আসবে আসবে করছো। তা কবে আসবে? আমি মারা যাওয়ার পরে?
দাদার সাথে কথা বলতে গেলে কখন যে ঘন্টা পাড় হয়ে যেত বুঝতেই পারতাম না।
এইতো সেদিনও আলাপ হয় দাদার সাথে। দীর্ঘ আলাপ। নির্জন ফসলের মাঠে সমস্ত বিকেলটা সেদিন দাদার সাথে ফোনালাপে কাটে। একথা সেকথা, কত কথা! আলাপের ক'দিন পরেই শুনি দাদা অসুস্থ। হাসপাতালে ভর্তি। অবস্থা খুব একটা ভালো না।
অসুস্থতার সংবাদ প্রকাশ হওয়ার পর থেকে মনটা খারাপ হয়ে যায়। কয়েক দিন পরে দেখি ফেসবুক গ্রুপে একজন পোস্ট করেছেন, দাদার অবস্থা আগের চেয়ে উন্নত। মনটা ভালো হয়।
হঠাৎ খবর আসে দাদা আর নেই। বুকের মধ্যে কেমন যেন করে ওঠে।
সত্যি সত্যি চলে গেলেন দাদা! এখন মুর্শিদাবাদ যাব কার টানে! কে আমাকে ভালোবেসে সুজন বলবে!
দাদা-কে চর্মচোখে সরাসরি না দেখার আফসোস রয়ে গেল।



-সোহাগ তানভীর
কথাসাহিত্যিক
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২১ সকাল ৯:৫৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×