বাদল
এবার জাতীয় সংসদে হজরত মোহাম্মদ (সা.) কে ধর্মনিরপেক্ষ বলে ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ (সা.) এর উম্মতের সঙ্গে বাঙালি উম্মতের তুলনা করে বলা হয়েছে, ‘মোহাম্মদ (সা.) এর মদীনা রাষ্ট্রের বিরোধিতাকারী বনী কোরায়জার ৬শ’ লোকের কল্লা কেটে দেয়া হয়েছে। এখন আমরা কেন বাঙালি উম্মতের বিরোধিতাকারীদের বিচার করতে পারব না।’ পাশাপাশি জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে হাদিসের অপব্যাখ্যাকারী হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে বামপন্থী নেতা জাসদের কার্যকরী সভাপতি মাইন উদ্দিন খান বাদল ও জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমান এ কথা বলেন। বাদল বলেন, রাসুল (সা.) যখন মক্কায় ছিলেন, তখন তিনি ছিলেন ধর্মপ্রচারক। রাসুল (সা.) মদীনায় গিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। তিনি মদীনা সনদ প্রতিষ্ঠা করেছেন। যারা মদীনা রাষ্ট্রের বিরোধিতা করেছেন তাদের মদীনা থেকে চলে যেতে বলেছেন। মোহাম্মদ (সা.) এর উম্মাহর বিরোধিতার জন্য রাসুল বনী কোরায়জার ৬শ’ লোকের কল্লা কেটে দিয়েছেন। রাসুল যদি ৬০০ বিদ্রোহীর বিচার করতে পারেন তবে আমি কেন আমার বাবা-মা-বোন-ভাই হত্যার বিচার করতে পারব না। তাহলে আমরা কেন বাঙালি উম্মতের বিরোধিতাকারীদের বিচার করতে পারব না।
মাওলানা সাঈদীকে কটাক্ষ করে তিনি আরও বলেন, যারা চাঁদের মধ্যে তাবিজ বিক্রেতার ছবি দেখছেন তাদের বলতে চাই, রাসুলের আচরণ তার সুন্নাহ দেখুন। কোন কিতাব অনুসরণ করে সংখ্যালঘুদের ঘর বাড়ি পোড়ানো হচ্ছে? কোন কিতাবে বলা আছে হত্যাকারীদের বিচার করা যাবে না। রাসুলের কিতাব খুলে দেখেন, আমি যা বলেছি তার ব্যতিক্রম কিছু হলে, আমাকে প্রস্তারাঘাত করতে পারেন।
তিনি বলেন, যারা গণতান্ত্রিক চাদরে আচ্ছাদিত থাকবেন তারা সমাদর পাবেন। যারা এই চাদর ছিঁড়ে ফেলতে চাইবেন তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে আমাদের এই সংসদ যথেষ্ট শক্তিশালী।
নাসিম ওসমান বলেন, হজরত মোহাম্মদ (সা). ধর্মনিরপেক্ষ ছিলেন। মাইন উদ্দিন খান বাদলের বক্তব্যেও এ বিষয়টি বুঝা গেছে। ভারতের মুসলমানরা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাইবে। ইসলাম শান্তির ধর্ম। ইসলামের মধ্যে মানুষের হক। ইসলাম অমুসলিমের জন্মগত অধিকার নিশ্চিত করে। ইসলাম রাষ্ট্রধর্ম হতে পারে, স্বয়ং ইসলাম ধর্মনিরপেক্ষতা ধারণ করে। আমরা নাস্তিকদের সমর্থক নই। রাজীব নাস্তিক ছিলেন না। এ জন্য আমরা রাজীবের সমর্থক।
দেশে নিরাপত্তা নেই প্রমাণে বোমাবাজি
করছে বিএনপি-জামায়াত
এদিকে গতকাল সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, দেশে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই এটা প্রমাণে বিএনপি-জামায়াত জোট বোমাবাজি শুরু করেছে। তিনি বলেন, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বাংলাদেশ সফর করছেন। খালেদা জিয়া নিরাপত্তাহীনতার কথা বলে তার সঙ্গে দেখা করেননি। এর সত্যতা প্রমাণ করার জন্য বিএনপি-জামায়াত নেতাকর্মীরা বোমাবাজি করছে। নিরাপত্তাহীনতা বোঝাতে চাইছেন তারা। তিনি আরও বলেন, কানসাটের বিদ্যুত্ সাব স্টেশন পুড়িয়ে দিয়েছে। বোরোর মৌসুম চলছে। বিদ্যুতের অভাবে সেচের জন্য কৃষক দিশেহারা। খালেদা জিয়া চান সমগ্র বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত হোক। এর জন্য বিদ্যুতের ওপর টার্গেট করে তাণ্ডব চালানো হচ্ছে। জামায়াতের হরতালের লেজুড় হিসেবে খালেদা জিয়াও হরতাল দিয়েছেন উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এই তাণ্ডব, জুলুম ও হত্যায় খালেদার উস্কানির ফয়সালা হওয়া দরকার। জামায়াত-শিবিরের বিরুদ্ধ চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া যেতে পারে।
( সৌজন্যে আমার দেশ Click This Link)
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন
শীঘ্রই আসব
শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।