somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সব হিন্দুকে আওয়ামীলীগ ভাবার কোন কারণ নেই

১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা সিলেটে হিন্দু ভোট ৭০.০০০ হাজারকে কামরানের সলিড বলেন তাদের হিসাবটা কি? সব হিন্দুকে আওয়ামীলীগ ভাবার কোন কারণ নেই। আমার জানা মতো ঢাকা-সিলেটে প্রচুর হিন্দু বিএনপিও করেন। ভোটে হিন্দু-মুসলিম ভোট পৃথক যারা করছে তারাই মূলত সাম্প্রদায়িক দাঙা সৃষ্টিকারি। হিন্দুদেরকে আওয়ামীলীগ বা বামপন্থীরা ধারণা দিয়েছে ইসলাম মানে অন্যধর্মের লোকদেরকে ধমন করা। কিন্তু ইসলামের কোথাও এমন বিধান নেই এবং ইসলামী হুকুমতের কোথাও এমন ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। অপরাধী হিন্দু হোক কিংবা মুসলমান তাকে থামাতে হয়। যারা হিন্দু-মুসলিম দাঙ্গা সৃষ্টি করে ওরা মূলত ক্ষমতা লোভী রাজনৈতিক নেতা-কর্মি। ওদের প্রকৃত অর্থে কোন আদর্শ নেই। ১৯৪৭ খ্রিস্টাব্দের পর থেকে এই পর্যন্ত যারা হিন্দুদের সম্পত্তি দখল করেছে তাদের বেশিরভাগই প্রথমে ছিলো মুসলিমলীগার-পরে তারা হয়েছে আওয়ামীলীগার কিংবা বামপন্থী। আমার জানা মতো প্রচুর ঘটনা আছে। বাংলাদেশের দেবত্ব সম্পদ কারা দখল করেছে? টিলাগড়ের মন্দিরের সম্পদ দখলের জন্য কারা ষড়যন্ত্র করছে? বন্দরের রাজা রামমোহন রায়ের অনুসারীদের মন্দির দখলের ষড়যন্ত্রে কারা আছেন? কারা দখন করেছেন চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক শ্রদ্ধেয় সঞ্জীব চৌধুরীর সম্পদ? আরো অনেক হিসাব আছে। ওদের বেশিরভাগই আওয়ামীলীগার। পাঞ্জাবী আর পাগড়ী হলেই কেউ ইসলামিক হয়ে যায় না, অনেক আওয়ামীলীগারও তা ব্যবহার করে। তাই পাঞ্জাবী-পাগরী দেখে বিভ্রান্ত হওয়ার কোন কারণ নেই।
চিন্তা করে দেখুন-ইবাই ইবনে সলুলের কথা। সে মদিনার মসজিদের নিয়মিত নামাজী ছিলো। সেই মসজিদের ইমাম ছিলেন স্বয়ং সাইয়েদুল আম্বিয়া হযরত করিম (স.), মুয়াজ্জিন হযরত বিলাল (র.), ডানে বামে আবু বকর, উমর, আলী, উসমান প্রমূখের মতো সাহাবীরা। সে মারা গেলে অসংখ্য সাহাবী তার জানাজায়, ইমামতি করেছেন একজন সাহাবী, তবু সে জাহান্নামী স্বয়ং কোরাআনের ভাষ্য। অভাব নেই। বাংলাদেশে যে মুসলমান অন্যধর্মের লোকের সম্পদ লুন্টন করেছে তার সাথে ইবাই ইবনে সলুলের চরিত্রের মিল খুজে পাওয়া যাবে। আর উবাই ইবনে সলুলরা সর্বদাই থাকে ইসলামী হুকুমতের বিরুদ্ধে। কারণ তারা যানে ইসলাম প্রতিষ্ঠিত হলে তাদের দান্দাবাজি জলবে না। চলবে না সুদ-ঘোষ, নারীবাজি, মদ, অন্যের সম্পদ দখল ইত্যাদি। কামরান কিংবা আরিফ চৌধুরী কেউ-ই ইসলামিক না, তা আমি স্বীকার করছি। কিন্তু জুলুম আর গণহত্যার প্রতিবাদ হিসাবে ইসলামপন্থীরা কামরানের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কামরান ভাইয়ের এখানে কারো উপর নারাজ হওয়ার সুযোগ নেই। বিরোধীরা তাঁর খারাপ দিক শুধু বর্ণনা করছেন, আমি তাঁর অনেক ভালোদিক্ও জানি। বিশ্বাসগত দিকেও তিনি বর্তমান আওয়ামীলীগের বিশ্বাসের সাথে পূর্ণাঙ্গ একমত না। তবে তা প্রকাশ্য বলতে পারবেন না। এখানে যুদ্ধটা তাঁর সাথে নয়। যুদ্ধটা হলো জালেমের সাথে মজলুমের যুদ্ধ। দুঃখজনক হলেও সত্য কামরান ভাই জালেমের পক্ষে দাঁড়িয়েছেন। এখানেই তিনি আটকে গেছেন। ভোটে কে বিজয়ী হবে তা আমি জানি না। তবে আমার মনে হয় সাধারণ হিন্দু-মুসলমান যারাই জুলুমকে অপছন্দ করেন তারাই এবার বিবেকের দায়বদ্ধতায় আওয়ামীলীগকে বর্জন করবেন। এবারের নির্বাচন হোক মজলুমদের প্রতিবাদের ভাষা। এখানে হিন্দু মুসলিম বিষয় না, বিষয় হলো শত শত মানুষ মরেছে আওয়ামীলীগ সরকারের পাঠানো বাহিনীর বুলেটে।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×