somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ভয় ঈদের আনন্দ গ্রাস করে প্রতি মূহুর্ত-------------------------সৈয়দ মবনু

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঈদে আনন্দ পাওয়ার কথা, কিন্তু পাচ্ছি না। আমার কাছে এবারের ঈদ না আসাটাই ছিলো আনন্দের। আমি দোয়া করছিলাম রমজান মাসটা আরেকটু দীর্ঘ হোক। আমি খুব আল্লাহওয়ালা-ফরহেজগার বলে এই দোয়া নয়। আমি আতংকিত ঈদ পরবর্তি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে। এই দেশটা এমনি চলে কিভাবে, যেখানে দেশপ্রেমটা শুধু বক্তব্যে, কর্মে নেই। কোন গ্র“পের কথা বলবো? সবগ্র“পেই প্রকৃত দেশপ্রেমিকরা আজ উপেক্ষিত। দাপট চলছে ভণ্ডদের। অসৎ হয়েগেছি আমরা লেখক-সাহিত্যিক-সাংবাদিকেরাও। মিডিয়াগুলোতে অযোগ্যদের প্রচণ্ড দাপট চলছে। মিডিয়াগুলো নিয়ন্ত্রিত বিভিন্নভাবে। মিডিয়া নিয়ন্ত্রণের অতিরিক্ত আবার মিডিয়া কর্মিরা ব্যক্তিগতভাবে আটকে আছেন বিভিন্ন কিছুর কাছে। কর্মজীবি, পেশাজীবিদের মধ্যেও আছে বিভিন্ন চক্র, এই চক্রগুলো নিয়ন্ত্রণ করছে দেশের সমস্ত অর্থনীতি-রাজনীতিকে। মূখ দিয়ে সাদাকে সাদাÑকালোকে কালো বলা যাচ্ছে না প্রতিপক্ষের ভয়ে। প্রতিপক্ষ কোথাও সরকার, কোথাও সরকারপক্ষ কিংবা সরকার বিপক্ষ দলগুলো। আমি দেশের একজন নাগরিক হিসেবে দল-নিরপেক্ষ থাকতে পারছি না। আমাকে পরিস্থিতি ধাক্কিয়ে একটা গ্র“পের সাথে মিলিয়ে দিচ্ছে। পুলিশের প্রয়োজন প্রমোশন। বিরোধীদলের লোক গ্রেফতার করলে প্রমোশন পাওয়া যায়। আসল মাল পাইলো তো কথা নেই, না পাইলে নকল মাল চালিয়ে দিতে হবে। ফলে পুলিশের উদ্দেশ্য হাসিল হলেও সরকারি দলের উদ্দেশ্য হাসিল হচ্ছে না। এসবে রাষ্ট্রের উদ্দেশ্য থাকতে পারে, নাও থাকতে পারে।
আমি যদি বলি হরতাল আমাদের দেশের জন্য একটা অভিশাপ, তখন সরকার বিরোধীরা আমাকে আওয়ামীলীগের দালাল বলে গালি দিবেন। সরকারপক্ষ দিবে বাহ. বাহ.। আর আমি যদি বলি হরতাল গণতন্ত্র নামক আচনক পাখি ধরার মাধ্যম তখন সরকারপক্ষ নারাজ হবে আর বিরোধীপক্ষ বলবে-হ্যাঁ ভাই আপনি খাঁটি একখানা কথা কইছেন। কিন্তু হরতাল যে বাংলাদেশের জন্য বিরাট একটা অভিশাপ তা আমাকে কেউ দালাল বললেও আমি বলে যাবো। আর এই অভিশাপের জন্য সমানে সমান দায়ী সরকার এবং বিরোধী দল সবাই। সরকার প্রতিবাদের অন্য পদ্ধতিগুলোকে নির্মমভাবে প্রতিহত করে বলেই বিরোধী দল সহজ পদ্ধতি হিসেবে হরতালকে পছন্দ করে থাকে। সুস্থ্য রাজনীতির চর্চা আমাদের দেশে কোন পক্ষের মধ্যেই নেই, এই সত্য সবাইকে স্বীকার করতে হবে। আমাদের কারো ভাবনায়-ই যেনো দেশপ্রেম নেই। আমরা যেনো দেশপ্রেমের সংজ্ঞাই বুঝি না। আমরা নিজের নাক কেটে দেই অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য। বিশ্বাস করুন, এই বাংলাদেশটাকে বাঁচানো খুবই প্রয়োজন, খুবই। ১৭৫৭ থেকে ১৯৭১ খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ ২১৪ বছর হলো আমাদের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। এতো যুদ্ধের পর অর্জিত একটা দেশ এভাবে ধ্বংস হয়ে যাবে,বলুন তো বালুকণা পরিমাণ দেশপ্রেম থাকলে কেউ কি মানতে পারে? যেভাবে প্রতি হিংসার দিকে আমাদের সরকার ও রাজনৈতিক দলগুলো যাচ্ছে, তাতে আমার খুব ভয় হচ্ছে। বিশ্বাস করুন, এই ভয় আমার ঈদের আনন্দকে গ্রাস করেছে প্রতিটি মূহুর্ত। আমি ভাবতে পারছি না, কি হবে এই সোনার বাংলার, যাকে নিয়ে হাজারো স্বপ্ন হৃদয়ে খেলা করে?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×