মাউস কম্পিউটার পরিচালনায় ব্যবহৃত একটি হার্ডওয়্যার। ১৯৬০ এর দশকের শেষ ভাগে স্ট্যানফোর্ড রিসার্চ ইন্সটিটিউটের ডুগ এঙ্গেলবার্ট সর্বপ্রথম মাউস আবিষ্কার করেন। কিন্তু সত্তরের দশকে এটি কেবল জেরক্সের কম্পিউটার ছাড়া অন্যত্র জনপ্রিয়তা পায় নাই। ১৯৮০ এর দশকে আ্যাপল কম্পিউটার তাদের ম্যাকিন্টশ সিরিজে প্রথম এটি উপস্থাপন করে, এর আকৃতি ইঁদুরের মত তাই এর নাম mouse দেয়া হয়েছিল। মাউসের সঙ্গে ইঁদুরের লেজের মতো তার যুক্ত থাকায় এর নাম ‘মাউস’ রাখেস এঙ্গেলবার্ট। তাঁর দেওয়া নামটিই জনপ্রিয় হয়।
এটি একটি ইনপুট ডিভাইস, এর মাধ্যমে মনিটরের বা প্রোগ্রামের যে কোন স্থানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব। আমরা কম্পিউটারের পর্দায় মাউসের কার্সরটিকে নড়াচড়া করতে দেখি। মাউস সামনে পেছনে ডানে বামে ঘুরিয়ে কম্পিউটারে নেভিগেশন সিগনাল দেওয়া যায়। অর্থাৎ মাউস যেভাবে নাড়ানো হয়, কম্পিউটারে কার্সর সেভাবে ঘুরে। ফলে অল্প সময়ে খুব দ্রুত মনিটরের যেকোন যায়গায় তাক বা পয়েন্ট করা যায়। এর কল্যানে গ্রাফিক্স ইউজার ইন্টারফেস বা GUI সম্বলিত আপারেটিং সিসটেম এত দ্রুত প্রসার পায়।
ল্যাপটপের যুগে মাউস অনেকটাই তার প্রয়োজনীয়তা হারাচ্ছে। ল্যাপটপ যদিও মাউস ছাড়া ব্যবহার করা যায় কিন্তু ডেক্সটপ কম্পিউটার সম্ভব নয়। বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত হল অপটিক্যাল মাউস। হুইল মাউস এখন ব্যাবহার হয় না বললেই চলে। ১৯৯৯ সালের শেষে বাজারে আসে অপটিক্যাল মাউস।
আসুন দেখা যাক, বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ১০টি মাউস।
1. Logitech Air 3D Laser Mouse in Gold Case
Logitech কোম্পানীর তৈরি করেছে এই মাউসটি। যার মূল্য ২৪,১৮০ মার্কিন ডলার। মাউসটি স্বর্ণের আবরণ দ্বারা আবৃত। মাউসটির আরো একটি বৈশিষ্ট্য হলো, এতে রয়েছে একটি মূল্যবান রত্নের micro flash drive এবং একটি হীরার রিং। নিঃসন্দেহে Logitech Air 3D laser mouse in the gold case বিশ্বের অন্যতম একটি ব্যয়বহুল মাউস।
2. USB Mouse Covered with White Gold
মাউসটির মূল্য ২৬,৭৩০ মার্কিন ডলার এবং ১৮ ক্যারেট সাদা স্বর্ণ দ্বারা আবৃত। এতে নিখুঁতভাবে ৫৯টি হীরা কেঁটে বসানো হয়েছে। Rhodonisation কারণে এর বৈশিষ্ট্যময় রংটি হয়ে থাকে। এছাড়া palladium (Pd) সংকর ধাতুর সাথে স্বর্ণ যোগ করা হয়ে থাকে। হীরাগুলো ছড়ান এবং ফুলের মতো-এই দুই ডিজাইনের পাওয়া যায়।
3. MJ Blue Sapphire Mouse
MJ Blue Sapphire Mouse বিশ্বের অন্যতম একটি ব্যয়বহুল মাউস। যার মূল্য ২৭,৯৪০ মার্কিন ডলার। এটি স্বর্ণের কাঠামো দ্বারা আবৃত এবং ডিজাইনে নরম, মসৃণ এবং চকচকে। এটি সম্পূর্ণভাবে নীলকান্তমনি দ্বারা সজ্জিত করা হয়। MJ Blue Sapphire Mouse-টি নিশ্চিতভাবে তার প্রতিটি মূল্যের গুরুত্ব বোঝে।
4. Black Diamond Logitech Mouse
Black Diamond Logitech Mouse হচ্ছে Logitech কোম্পানীর আরো একটি সৃজনশীল এবং দামী মাউস। নামের স্ব ব্যাখ্যামূলক হিসাবে, এটি খাঁটি কাল হীরা দ্বারা অলঙ্কৃত। মাউসটির মূল্য রাখা হয়েছে ৩১,৮৪০ মার্কিন ডলার। নিশ্চিতভাবে এটি সংগ্রাহকগণ খোঁজ করেন এমন দুষ্প্রাপ্য বস্তুর মধ্যে একটি, যারা একই সাথে গহনা এবং প্রযুক্তির ব্যাপারে কৌতূহলী।
5. MJ- Luxury VIP Mouse
এই মাউসটি তৈরি করা হয়েছে সাদা অস্ট্রিয়ান স্ট্রাসের সাথে সুন্দরভাবে হীরা একদিক থেকে অন্যদিকে অলঙ্কৃত করে। মাউসটির মূল্য রাখা হয়েছে ৩৪,৪৮০ মার্কিন ডলার।
6. The Gold Bullion Wireless Mouse
মাউসটির নাম ইঙ্গিত দিচ্ছে যে, মাউসটি দেখতে প্রায় স্বর্ণের বাট বা স্বর্ণের ইটের মতো। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামী মাউস এবং যার মূল্য ৩৬,৮৩৫ মার্কিন ডলার। মাউসটিতে রয়েছে ডান-বাম বাটন সেই সাথে একটি স্ক্রল চাকা। এটি পিসি এবং ম্যাক উভয়ের সাথে ব্যবহারযোগ্য।
7. Gold Metal Sun Mouse
মাউসটির মূল্য ১৯,৭২০ মার্কিন ডলার। এটি খাঁটি স্বর্ণ দ্বারা বৃত্তাকার ডিস্কের মতো রুপায়িত।
8. Python Leather Mouse
এটি gold finger plates এবং আসল পাইথনের চামড়া দিয়ে তৈরি। মাউসটির মূল্য ১৭,৮৪০ মার্কিন ডলার।
9. Gigabyte bling-bling GM-M7800S Wireless Mouse
এটি মাউসটি প্রিমিয়াম চামড়ায় আবদ্ধ দামী ক্রিস্টাল দিয়ে সজ্জিত। মাউসটির মূল্য ১৮,৫১০ মার্কিন ডলার।
10. Crocodile skin Gold Mouse Ferrari
মাউসটি ১৮ ক্যারেট স্বর্ণ এবং নীল রঙের হীরা দ্বারা তৈরি করা হয়। মাউসটির মূল্য ১৭,২৫৮ মার্কিন ডলার।
.............................*******.....................
উৎস: সকল ছবি এবং তথ্য ইন্টারনেট থেকে সংগৃহীত।
আরো জানতে ঘুরে আসতে পারেন নিচের সাইটগুলোতে।
View this link
View this link
View this link
View this link
আমার কথা: আসলে আমার কস্পিউটারের কোন ডিভাইস খারাপ হোক না হোক, মাউস এবং কি-বোর্ড প্রায়ই নতুন থাকা অবস্থায় ঐ মাউসের (ইঁদুর!!) জ্বালায় রাখতে পারি না। মানে তারগুলো কেঁটে ফেলে!
আমি মাউস এবং কি-বোর্ডের অধিকাংশ জায়গায় স্ক্রচ ট্যাপ দিয়ে রেখেছি। কি-বোর্ডটি যায় যায় অবস্থা!
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



