"আলতামাশ" নিকধারী একলোক আমার পোষ্টে এসে হেফাজতের পক্ষে চামচামী করে। তাদের ঈমান বিধ্বংসী কুফরী আক্বীদা গুলো দলীলসহ প্রকাশ করার পর অস্বীকার করে। কিন্তু পরে তার মন্তব্য থেকেও কুফরী আক্বীদা বের হয়।
সে নাকি কাওমী মাদ্রাসার ছাত্র কিন্তু তার জ্ঞান দেখি মক্তবের ছাত্র হইতেও খারাপ ।
কোরান শব্দের অর্থ বুঝেনা ?? এর অর্থ পঠিত বা মিলানো । একটি আয়াত শরীফ এর সাথে তার আগে -পরে কি লিখা আছে তা যে দেখতে হয় সে সাধারন জ্ঞান তার নাই ?
সে যে আয়াত শরিফ উল্লেখ করে মানুষ কে বিভ্রান্ত করতেছে তার পুর্ন অর্থ দেখুন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَقْرَبُوا الصَّلَاةَ وَأَنتُمْ سُكَارَىٰ حَتَّىٰ تَعْلَمُوا مَا تَقُولُونَ وَلَا جُنُبًا إِلَّا عَابِرِي سَبِيلٍ حَتَّىٰ تَغْتَسِلُوا ۚ وَإِن كُنتُم مَّرْضَىٰ أَوْ عَلَىٰ سَفَرٍ أَوْ جَاءَ أَحَدٌ مِّنكُم مِّنَ الْغَائِطِ أَوْ لَامَسْتُمُ النِّسَاءَ فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا فَامْسَحُوا بِوُجُوهِكُمْ وَأَيْدِيكُمْ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَفُوًّا غَفُورًا [٤:٤٣]
"হে ঈমাণদারগণ! তোমরা যখন নেশাগ্রস্ত থাক, তখন নামাযের ধারে-কাছেও যেওনা, যতক্ষণ না বুঝতে সক্ষম হও যা কিছু তোমরা বলছ, আর (নামাযের কাছে যেও না) ফরয গোসলের আবস্থায়ও যতক্ষণ না গোসল করে নাও। কিন্তু মুসাফির অবস্থার কথা স্বতন্ত্র আর যদি তোমরা অসুস্থ হয়ে থাক কিংবা সফরে থাক অথবা তোমাদের মধ্য থেকে কেউ যদি প্রস্রাব-পায়খানা থেকে এসে থাকে কিংবা নারী গমন করে থাকে, কিন্তু পরে যদি পানিপ্রাপ্তি সম্ভব না হয়, তবে পাক-পবিত্র মাটির দ্বারা তায়াম্মুম করে নাও-তাতে মুখমন্ডল ও হাতকে ঘষে নাও। নিশ্চয়ই আল্লাহ তা’আলা ক্ষমাশীল। "
অথচ আলতামাশ মানুষ কে বিভ্রান্ত করে ঈমান-আক্বিদা নষ্ট করার জন্য আয়াতের একাংশ উল্লেখ করে প্রমান করেছে এরা কত ধুর্ত ।সে প্রমান করতে চেয়েছে আল্লাহ পাক নামায পড়তে না করতেছেন!! এভাবেই তারা প্রচার করে আল্লাহ পাক মিথ্যা বলতে পারেন। এভাবেই তারা হারামকে হালাল জায়িয করে!!! এভাবে মানুষ কে বিভ্রান্ত করা কেবলমাত্র শয়তানী খাছলত ।
আমার পোষ্টের সবই যে শতভাগ সত্যি তা তার এই একটি কমেন্ট-ই প্রমান করে।
এখানে দেখুন হেফাজতী মুরব্বীদের বিশ্বাস হলো আল্লাহ মিথ্যা বলতে পারেন। কিন্তু এলোক তা অস্বীকার করে আবার বললো যে "আল্লাহ মিথ্যা বলার ক্ষমতা রাখেন"। নাউজুবিল্লাহ।
আল্লাহ সব কিছুতেই ক্ষমতা রাখেন। কিন্তু অপবিত্র বিষয়গুলো তো আল্লাহর ক্ষেত্রে চিন্তা করাও কুফরী।
কুরআনে অনেক জাগায় আসছে আল্লাহ পবিত্র ও মহিমাময় সত্ত্বা।
سُبْحَانَ اللَّهِ
আমরা সারাদিন বলি।
কিন্তু অর্থ কি চিন্তা করছি?
আল্লাহ পবিত্র। কিন্তু কতটুকু?
সেটা আল্লাহ যেমন অসীম তেমন।
উপরের স্ক্রীন শট দেখুন।
হেফাজতের ৪নং ঈমান বিধ্বংসী আক্বীদা হলোঃ
৪. আল্লাহর নবীর নিকট নিজের পরিণতি এবং দেয়ালের পিছনের জ্ঞানও নেই।
(বারাহীন-ই ক্বাতি আহ পৃষ্টা ৫১, কৃত খলীল আহমদ আম্বেটভী দেওবন্দী)
আমার গত রাতের পোস্টের হেফাজতের ৪ নং ঈমান বিধ্বংসী আক্বীদা "আলতামাশ" সমর্থন করছে।
নবীজীর নিজের পরিনতি সম্পর্কে জ্ঞান নেই?
নবীজীকে বলা হয় হাবীবুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু । আল্লাহর বন্ধু হয়ে উনি জানবেন না উনার সম্পর্কে?
নবীজীর উটনিইতো গায়েব জানেন। এঘটনা সকলের জানা।
আর খিজির আলাইহিস সালাম নবী না, ওলিআল্লাহ উনি তো গায়েব জানেন তা কুরআনেই আছে।
নবীজী যদি দেয়ালের পেছনের জ্ঞান ও নাই জানেন তাইলে সৃষ্টির শুরু সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, জান্নাত-জাহান্নাম সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে, অতীত-ভবিষ্যৎ এর অনেক ঘটনা সম্পর্কে কি করে বলে গেছেন হাদীছের মধ্যে?
আর নবীজী সকল নবীদের নবী হয়েও দেয়ালের পিছনের জ্ঞান নেই?
এটা কোন মুসলমান বিশ্বাস করতে পারে?
আল্লাহ সকল জ্ঞানের মালিক।আল্লাহ তো সেখানে থেকে নবীজীকে দান করেছেন।
এরা হেফাজত নাম দিছে, আসলে এরা এধরনের ঈমান বিধ্বংসী আক্বীদাই হেফাজত করে, ইসলাম নয়।"হেফজতে ইসলাম " নামটাই তো ঠিকনা।
কারন আল্লাহ নিজেই ইসলামের হেফাজত করে থাকেন।
বিঃদ্রঃ ব্লগার আলতামাশ নাকি রাজাকার বিরোধী !!! অথচ আজ প্রমানিত সত্য যে হিফাযতে ইসলাম মুলত হিফাযতে জামাত । হেফাজতের আহম্মক শফিও রাজাকার। তাইলে ব্লগার আলতামাশ ও রাজাকার !!
গত রাত্রে হেফাজতের মুরুব্বীদের ঈমান বিধ্বংসী আক্বীদা নিয়ে পোস্ট দিয়েছিলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


