somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বলিউডের আলোচিত আত্মহত্যা - কেন এরা বেচে থাকতে চায়না ? ??

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলোর নিচে অন্ধকার- বলে বাংলায় একটা কথা আছে। যার কারণে বাইরের দিকটা আলোকিত হয়, কিন্তু নিজের ভিতরটাই রয়ে যায় আঁধারে ঢাকা।

বলিউড আলো যে শুধু চোখই ঝলসে দিতে পারে তা কিন্তু না, বলিউডেও আলো ফিকে হয়। গভীর আঁধারের ছোঁয়া আছে এ ভূবনেও।



যে মানুষগুলোর পর্দার কান্ডকীর্তি অন্যদের আনন্দ দেয়, কখনোবা দুঃখটাও ভোলায়; সে মানুষগুলোর জীবনের দুঃখের অংশটা কেমন?

গ্ল্যামার, খ্যাতি আর সম্পদ, স্বীকৃতি- কতটা সন্তুষ্ট করতে পারে একটা জীবনকে?

সোমবার রাতে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেত্রী জিয়া খান। স্বাভাবিকভাবেই বলিউড পাড়ায় শুরু হয় শোকের মাতম। অনুসন্ধান চলছে কেন, কী কারণে আত্মহত্যার পথ বেছে নিলেন ক্যারিয়ারের মাঝপথে থাকা এ অভিনেত্রী?

বলিউডে এমন আত্মহত্যার ঘটনা এটাই অবশ্য প্রথম নয়। ক্যারিয়ারের মধ্যগগণে থাকাবস্থায়ও অনেকে নিজেকে শেষ করে দিয়েছেন।

এসব তারকাদের মধ্যে থেকে কয়েকজনের আত্মহুতির নানা কথা জানা যাক।

পারভীন ববি
সত্তর দশকের অভিনেত্রী পারভীন ছিলেন সুন্দরীদের একজন। সময়ের প্রেক্ষাপটে ছিলেন সমসাময়িক অন্যদের চেয়ে আধুনিক। পোশাক-পরিচ্ছদে চলা ফেরায় ছিলেন ‘সাহসী’। তখনকার আইটেম গানে ছিল নিয়মিত উপস্থিতি।

মাঝে অমিতাভ বচ্চনের সঙ্গে করেছেন ‘মজবুর’, অমর-আকবর-অ্যান্টনি’র মত জনপ্রিয় ছবি। তবে আলোচনায় ছিলেন অন্য কারণে। মহেশ ভাটের সঙ্গে বিবাহ বহির্ভূত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলিউড পাড়ার মুখরোচক গল্প। ‘প্রমাণ‘ও আছে। স্বয়ং মহেশ ভাটই পারভিনের সাথে সম্পর্কের গল্প নিয়ে তৈরী করছেন ‘উহে লামহে’। ছবিটি মুক্তি পেয়েছে ২০০৬ সালে। প্রেমের স্বীকৃতি বাস্তবে না দিলে পর্দার আশ্রয় নিয়ে ঠিকই দিলেন মহেশ ভাট।

শেষ জীবনে দারুণ কষ্টে ছিলেন পারভিন। অতিরিক্ত মদ্যপানের ফলে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত হন। একসময় যুক্তরাষ্ট্রেও পাড়ি জমান শান্তির জন্য। ১৯৯২ সালে দেশে ফিরে এসে আবারো শুরু করেন পার্টিতে ঘুরাঘুরি। এখানে ওখানে অনেকের সঙ্গেও চললেন, থাকলেন, সময় কাটালেন।

কিন্তু কারো সঙ্গে বিয়ে বন্ধনে আর জড়ানো হয়নি। কে জানে হয়তো কেউই চায়নি ঘরনী করতে। যে মেয়েকে এমনিতেই পাওয়া যায়, তাকে আবার কষ্ট করে স্বীকৃতি দেয়ার কী দরকার! এসব দুশ্চিন্তার সঙ্গে যোগ হল বয়সের ছাপ।

আস্তে আস্তে মুটিয়ে গেলেন। মানসিকভাবে হলেন বিপর্যস্ত। মানসিক ভারসাম্য হারিয়ে ফেললেন। অদ্ভুত অদ্ভুত সব অভিযোগ নিয়ে যেতেন আদালতে। এভাবে খানিকটা নিরবে খানিকটা সরবে বেঁচে ছিলেন। একা থাকতেন মুম্বাইয়ের এক ফ্ল্যাটে।

২০০৫ সালের একদিন তার প্রতিবেশি পুলিশকে খবর দেন যে ববি তিনদিন ধরে দরজা খুলছেন না। এমনকি খাবারের জন্যও বের হচ্ছেন না। পুলিশ তার ফ্ল্যাটের দরজা ভেঙ্গে সেখানে পারভিনের লাশ পান। ডাক্তারী রিপোর্টে জানা যায়, কয়েকদিন আগেই তিনি আত্মহত্যা করেছেন।

দিব্যা ভারতী

মাত্র ১৯ বছর বয়সেই তার জীবনাবসান ঘটে। বলিউডে পাঁ রাখার বয়সও দুই বছর পূর্ণ হয়নি। বলিউডের ছবিতে শাহরুখের সাথে দিওয়ানা, দিল আসনা হ্যায়‘র মতো ছবিতে অভিনয় করেছিলেন। ১৯৯৩ সালে পেয়েছিলেন ফিল্মফেয়ার সেরা নবাগতার পুরস্কার। বিয়ে করেছিলেন প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালাকে। সবই ছিল আনন্দের। কোথাও কোন ঝুট ঝামেলা নেই।

হঠাৎ দেখা গেল, ১৯৯৩ সালের ৫ এপ্রিল মুম্বাইয়ের পাঁচ তলা অ্যাপার্টমেন্ট বিল্ডিং থেকে পড়ে তার মৃত্যু। খুন নাকি এটা আত্মহত্যা এটি অবশ্য জানা যায়নি। যদিও ১৯৯৮ সালে পুলিশি তদন্তের রিপোর্টে বলা হয়েছে- অতিরিক্ত অ্যালকোহল পানের কারণেই মৃত্যু হয়েছিল দিব্যা ভারতীর।

গুরু দত্ত
২০১০ সালে সিএনএনের দৃষ্টিতে এশিয়ার সেরা ২৫ অভিনেতার একজন গুরু দত্ত। গুরু দত্ত বিয়ে করেছিলেন গীতা দত্তকে। বাজি, পিয়াসা, সাহেব বিবি আওর গুলাম, কাগজ কি ফুল এর মতো জনপ্রিয় ছবির অভিনেতা এবং প্রযোজক ছিলেন গুরু দত্ত। ক্যারিয়ার সমৃদ্ধ, তবে শূন্য ছিল ব্যাক্তি জীবনের শান্তির ভান্ডার। সংসার জীবনে সুখী ছিলেন না।

নায়িকা ওয়াহিদা রেহমানের সঙ্গে প্রেম ছিল বলে জানা যায়। আর এ নিয়ে বাদানুবাদের ফলেই শেষ পর্যন্ত গীতার সঙ্গে ছাড়াছাড়ি। তবে এরপর বোধহয় হুঁশ ফেরে গুরু দত্তের। স্ত্রী হারানোর বেদনায় অতিরিক্ত মদ্যপানে জড়িয়ে পড়েন।

দুইবার চেষ্টা করেছেন আত্মহত্যার। দু’বারই বেঁচে গিয়েছেন। তবে শেষমেষ ১৯৬৪ সালে তাকে মুম্বাইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘুমের ট্যাবলেট মিশিয়ে মদ্যপান করতেন নিয়মিত। সেটাই ছিল মৃত্যুর ডাক্তারি কারণ।

সিল্ক স্মিতা
প্রায় ১৭ বছর ধরে অভিনয় করেছেন। বলিউড ইন্ডাষ্ট্রিতে টিকে থাকার জন্য নিজেকে বিলিয়ে দিতে কখনো কার্পণ্য করেননি। দক্ষিণ থেকে আসা এ নায়িকা অভিনয় করেছেন ৪৫০ এরও বেশি ছবিতে। খোলামেলা চরিত্রের জন্য ডাক পড়ত তার। প্রেমে পড়েছিলেন বেশ কয়েকজনের সঙ্গে।

কিন্তু পারভিন ববির মত তার কপালেও স্থায়ী কিছু জোটেনি। প্রেমে ছিলেন ব্যর্থ। শত শত ছবিতে অভিনয় করেও কপর্দকশূণ্য দিনও যাপন করতে হল। ১৯৯৬ সালে তাই আত্মহত্যা করে বসেন। সিনেমায় আসা, প্রতিষ্ঠা হওয়া আর জীবন যাপনের জন্য এত বেশি আলোচিত ছিলেন যে তাকে নিয়ে ছবিও নির্মিত হয়েছে।

বলিউডের অন্যতম আলোচিত ছবি ‘ডার্টি পিকচার’ নির্মিত হয়েছে সিল্ক স্মিতার জীবনী নিয়েই। অভিনয়ের চেয়ে শরীর প্রদর্শনের জন্য পরিচিতি ছিল। চেন্নাইয়ের বাসভবনে পাওয়া যায় তার মৃতদেহ।

কুনাল সিং
২০০৮ সালে নিজের ফ্ল্যাটে ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায় বলিউডের এই তরুণ অভিনেতাকে। কোন সুইসাইড নোট অবশ্য পাওয়া যায়নি। একই ফ্ল্যাটে থাকা লাভিনা ভাটিয়া নামের এক মেয়েকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে ছেড়ে দেয় কোন প্রমান না পাওয়ায়। তার উল্লেখযোগ্য ছবি ছিল ‘দিও হি দিল’। মৃত্যুর পেছনের আজও রহস্যাবৃত।
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×