[বিরক্তিকর দৃষ্টিতে সেঁজুতি তাকিয়ে আছে শ্রাবণের দিকে...]
—তোমাকে না কতদিন বলেছি বাজার থেকে ছোট মাছ আনবেনা!
—কবে বলেছিলে?
—ইয়ার্কি হচ্ছে আমার সাথে না?
—কই নাতো...(মৃদু হেসে)
—হইছে আর মিথ্যে বলতে হবেনা ।
—তুমি কি জানো আমি কেন তোমার নিষেধ সত্ত্বেও বাজার থেকে ছোট মাছ আনি?
—না জানিনা! কেন?
—কারণ ছোট মাছ কুটতে অনেক সময় লাগে । আর এই দীর্ঘ সময় বসে বসে কাটাতে হয় তোমাকে, সেকারণেই তো আমিও তোমার পাশে বসে মাছ কুটতে দেখি । তোমার এই বিরক্তিকর চেহারা দেখতেও যে ভালো লাগে আমার ।
—ঢং...(মুখে ভেংচি কেটে)
—ঢং হোক আর যাই হোক । আমি ছোট মাছ তবুও আনবোই, এই আমার শেষ কথা...(প্রতিউত্তরে আগেই ক্ষণিকের জন্য শ্রাবণের প্রস্থান)
—সাব্বির আহমেদ সাকিল
১৯ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | শুক্রবার | ০৩ জুলাই ২০২০ ইং | রাত্রি ১১ টা ৫২ মিনিট
#অণুগল্প #সেঁজুতিশ্রাবণ #ছোটমাছ #বিরক্তি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



