প্রিয়—
এই লুপ্ত সভ্যতার ধ্বংসাবশেষে,
জোছনার বদলে তোমার একফালি হাসি দিও!
সবুজ ঘাসের বদলে তোমার বুক পেতে দিও ।
আমিও হতে চাই সেই উত্তরপুরুষ ডাইনোসরদের মতো,
যাঁরা ফিরে গেছে—আর আসেনি ।
আমিও হতে পারি ফিনিক্স পাখিদের মতন
মৃত্যুকে আমিও সংবর্ধনা দিতে পারি উন্মাদনায়;
ফিরে যেতে পারি বকুলের ডালে বসে থাকা ঘুঘুটির মতন—
—সাব্বির আহমেদ সাকিল
২০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | শনিবার | ০৪ জুলাই ২০২০ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



