শোনো, পৃথিবী[তুমি] থমকে গেলে আমিও থমকে দাঁড়াই!
তোমার দু'চোখে চোখ রাখি; ইচ্ছে করেই চোখ সরাইনা—অনিচ্ছাতেওনা!
তোমার নেশায় বুঁদ হয়ে থাকি ।
জানো, তোমাকে না দেখলে আমার না কবিতা বোনা হয়না;
তুমি যদি মাঝেমধ্যে—সম্ভব হলে প্রতিদিন; তোমার জানালাতে আসতে
আমি শুধু একটিবার দেখবো—এক পলক দেখবো, আমার জন্য না, আমার কবিতার জন্য ।
শোনো, একই আসমানের নিচে দু'জনেই থাকি—তবুও কেনো একই ছাদে আমরা থাকিনা,
একজন-আরেকজনকে ভালোবাসার কথা বলিনা, গভীর প্রণয়ে জড়িয়ে ধরিনা, চুমু খাইনা ।
শোনো, আমরা কি এরকমই? "বহুদিন ভালোবাসাহীন" এই সূত্রকে মেনে চলবো;
উঠোনের দখিন কোণে একটা কেয়া গাছ লাগাচ্ছি,
গাছ বড় হলে পাতাও বড় হবে—তারপর নৌকা বানিয়ে যাবো'
তোমার কাছে—তোমার ভালোবাসার কাছে—তোমার চুমুর কাছে—
—সাব্বির আহমেদ সাকিল
৩০ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | মঙ্গলবার | ১৪ জুলাই ২০২০ ইং | রাত্রি ০২ টা ২৬ মিনিট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



