somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয়তমা—আমি আর আসবোনা

২১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা—আমি আর আসবোনা,
শতবার ডাকলেও আমি আর ফিরবোনা,
জেনে রেখো, আমার প্রতিটি কবিতার জলছাপে শুধু তুমি মিশে আছো;
প্রিয়তমা জেনে রেখো আমি আর আসবোনা,
আমার শরীর হিম হয়ে আসছে তোমার চুমুতে
প্রিয়তমা আমি আর আসবোনা,
যখনই আমি তোমার কাছে ছুটে যেতে চাই,
লক্ষ ঘাস-লতা জড়িয়ে ধরে আমার পায়ে!
প্রিয়তমা আমি আর আসবোনা,
হে করতোয়া নদী, আমি আর আসবোনা
তোমার জলে পা ভেজাবোনা,
হে জোছনা, আমি আর আসবোনা
তোমার পসরে আর গোসল করবোনা ।
হে মুক্ত মাঠ, আমি আর আসবোনা
তোমার সবুজ অরণ্যে আর হারাবোনা ।
প্রিয়তমা আমি আর আসবোনা,
গল্প বলার ছলে তোমাকে আর কাছে ডাকবোনা;
তোমাকে নিয়ে বর্ষায় কাদা পানিতে নামতে বলবোনা,
প্রিয়তমা আমি আর আসবোনা,
চোখে কাজল দিতে বলবোনা, কপালে কালো টিপ দিতে বলবোনা, চুলটা এলোমেলো করে রাখতে বলবোনা, পায়ে আলতা দিতে বলবোনা, চোখে চোখ রাখতে বলবোনা, হাতে হাত রাখতে বলবোনা ।
প্রিয়তমা আমি আর আসবোনা!
নির্লজ্বের মতো চোখ ফিরে তাকাবোনা ।
প্রিয়তমা আমি আর আসবোনা,
প্রতি মাসে পূর্ণিমার খবর তোমাকে আর জানাবোনা!


—সাব্বির আহমেদ সাকিল
০৬ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | মঙ্গলবার | ২১ জুলাই ২০২০ ইং | রাত্রি ০৯ টা ৪০ মিনিট
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×